ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলের ৬ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০২:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১
  • / ১১৩৯ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় তিন ইউনিয়নে অভিযান চালিয়ে ছয়টি অবৈধ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার রসুলপুর, ধলাপাড়া, ও দেউলাবাড়ী ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান।

নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বাংলানিউজকে জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিধি লঙ্ঘন করার অপরাধে সততা ইটভাটার মালিককে ৭ লাখ, মামনি ইটভাটা, স্বর্ণা ইটভাটা, সাগর ইটভাটা ও এসবি ইটভাটার মালিককে ৬ লাখ করে ২৪ লাখ টাকা এবং যমুনা ইটভাটার মালিককে ৫ লাখসহ মোট ৩৬ লাখ টাকা জরিমান করা হয়।

অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ট্যাগস :

টাঙ্গাইলের ৬ ইটভাটাকে ৩৬ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০২:৩৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১