ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শিক্ষার্থীকে ছুরিকাঘাত, আলোচিত ‘চাঁদাবাজ’ রিয়াদ আবারও আটক Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কিকে হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

News Editor
  • আপডেট সময় : ০২:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
  • / ১০৮২ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কিকে হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

মোফাজ্জল হোসেন ইলিয়াছ, খাগড়াছড়ি প্রতিনিধিঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগের দু’পক্ষের সংঘর্ষে দায়িত্বপালন করতে গিয়ে গুলিতে নিহত সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের খুনীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্টিত হয়। খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ, খাগড়াছড়ি টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এইচএম প্রফুল্ল, খাগড়াছড়ি রিপোর্টাস ইউনিটির সভাপতি চাইথোয়াই মারমা, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈকত দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক কানন আচার্য ও খাগড়াছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবু দাউদ বক্তব্য রাখেন।

এসময় বক্তাগন বলেন, সারাদেশে সাংবাদিকরা হামলা, মামলা, গুম ও খুনের শিকার হচ্ছেন। বরাবরের মতো প্রতিটি ঘটনার বিরুদ্ধে জড়িতদের বিচারের আওতায় আনছে না। এতে করে সাংবাদিকতা পেশা দিনেদিনে হুমকির মুখে পড়ছে দাবি করে অবিলম্বে নোয়াখালীসহ সারাদেশে সংগঠিত সাংবাদিক নির্যাতন ও খুনের ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের গ্রেপ্তারসহ বিচারের দাবি জানানো হয়। মানববন্ধনে খাগড়াছড়ি প্রেস ক্লাব, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, খাগড়াছড়ি টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনসহ পেশাজীবী বিভিন্ন সংগঠন ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

কোম্পানীগঞ্জে সাংবাদিক মুজাক্কিকে হত্যার বিচারের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

আপডেট সময় : ০২:৪১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১