শিরোনাম:
উড়িয়ে দিল বসুন্ধরা কিংস
Iftekhar Ahamed
- আপডেট সময় : ১২:৫২:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৭২ বার পড়া হয়েছে
স্পোর্টস ডেস্ক :
প্রিমিয়ার লিগে আজ রবিবার বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে লিগের অন্যতম ফেবারিট আবহনী লিমিটেডকে তারা ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে।
পাল্টা জবাব দেওয়া তো দূরের কথা, গোলপোস্ট সামলাতেই আবাহনীর ফুটবলারদের বেগ পেতে হয়েছে। এই জয়ের পর ১২ ম্যাচে ১১ জয় ও এক ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্কার ব্রুজোনের শিষ্যরা। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আবাহনী।
























