ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জনপ্রতিনিধিদেরকে বাদ দিয়ে দলীয় লোক দিয়ে ত্রাণ বিতরণের নির্দেশ ইউএনও’র Logo ইউনুচ সরকারের ব্যয় বিতর্কে অনিশ্চয়তায় পাতাল মেট্রো রেল প্রকল্প Logo রাজপথে ফিরছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ! Logo ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন-সুফল পাচ্ছে দেশ Logo জয়নুল আবদিন ফারুককে সতর্ক করল বিএনপি Logo সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, বাধা নেই কারামুক্তিতে Logo নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করছে ভারত Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

পৃথিবীর পাশ দিয়েই যাবে এই বিশালাকার গ্রহাণু

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৭:৩২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১
  • / ১১২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ

ধেয়ে আসছে একটি বিশালাকার গ্রহাণু। এটি পৃথিবীর পাশ দিয়ে অতিক্রম করবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থা নাসা। তবে এতে ভয় পাওয়ার কিছু নেই বলেও আশ্বস্ত করেছেন সংস্থাটির গবেষকরা।

মঙ্গলবার (৯ মার্চ) দ্য নাসা অ্যাস্টরয়েড ওয়াচ নামের একটি ভ্যারিফাইড টুইটার একাউন্ট থেকে একটি পোষ্ট দিয়ে এ তথ্য জানানো হয়েছে।

পৃথিবীর কাছকাছি বিশালাকার গ্রহাণু আসার কথা শুনে বিশ্বব্যাপী ভীতি ছড়িয়ে পড়েছিল। কিন্তু আন্তর্জাতিক মহাকাশ গবেষণা সংস্থার গবেষকরা বলছেন এই গ্রহাণু নিয়ে ভয়ের কিছু নেই। তারা বলছেন, এটি নিরাপদ দূরত্বে থেকেই পৃথিবীকে অতিক্রম করবে।

নাসা জানিয়েছে বিশালাকার এই গ্রহাণুর নাম ‘২০০১ এফও ৩২’। এটি ২১ মার্চ পৃথিবীকে অতিক্রম করবে। টুইটার পোষ্টে বলা হয়েছে, ‘২০০১ এফও ৩২’ নিরাপদে ১৩ লাখ মাইল দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম করবে। এটি নিরাপদ দূরত্ব। চাঁদ থেকে পাঁচ গুণ দূর দিয়ে যাবে গ্রহাণুটি। তাই এটি পৃথিবীতে আঘাত হানার কোনো ঝুঁকি নেই।

নাসার তথ্য অনুযায়ী, এই গ্রহাণুটি প্রথম আবিষ্কৃত হয় ২০০১ সালে। তারা দুই দশক ধরে এই গ্রহাণুর অস্তিত্ব সম্পর্কে জানেন। গ্রহাণুটি বিশালাকার হওয়ার কারণে সবার নজর কেড়েছে। এটির ব্যাস এক মাইল, কিন্তু এ নিয়েও বেশ কিছু অনিশ্চয়তা থেকে গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

ট্যাগস :

পৃথিবীর পাশ দিয়েই যাবে এই বিশালাকার গ্রহাণু

আপডেট সময় : ০৭:৩২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ মার্চ ২০২১