ঢাকা ০৪:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo দুর্নীতির অভিযোগে শীর্ষে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ Logo চিফ প্রসিকিউটরের চেয়ারকে’ টাকা আয়ের হাতিয়ার করেছিল তাজুল ইসলাম Logo ডক্টর ইউনূসের বিরুদ্ধে হচ্ছে রাষ্ট্রদ্রোহের মামলা Logo নড়াইলের সিঙ্গাশোলপুরে আধিপত্য বিস্তারে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪ Logo রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ Logo ফ্যামিলি কার্ড পেতে আবেদন করবেন যেভাবে, যা যা লাগবে Logo মহাসড়কে চাঁদাবাজি বন্ধের দাবীতে শেরপুরে ছাত্রদলের মানববন্ধন Logo সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সম্পাদক প্রার্থী সুমন Logo হাজারের বেশি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন Logo সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতার লক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন

দৃষ্টি প্রতিবন্ধীদের পথ দেখাবে রোবট

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৬:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
  • / ১১০২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক:

দৃষ্টি প্রতিবন্ধীদের পথ চলতে সাহায্য করবে রোবট কুকুর। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী জং ইউ লির নের্তৃত্বে এক দল গবেষক রোবট কুকুরটি তৈরি করেছেন। রোবটটির নাম দেওয়া হয়েছে ‘মিনি চিতা’।

এতে লেজার রেঞ্জিং সিস্টেম ও ট্র্যাকিং ক্যামেরা ইনস্টল করা হয়েছে। যাতে দৃষ্টি প্রতিবন্ধীরা সঠিকভাবে পথ চলতে ও আশেপাশের এলাকা ভালোভাবে বুঝতে পারেন। এছাড়া অন্যান্য কাজেও মানুষকে সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত হয় রোবটটি।

গবেষকরা বলেন, লেজার রেঞ্জিং সিস্টেমের মাধ্যমে মেশিন ম্যাপ টেকনোলজিকে কাজে লাগিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের সহজেই গন্তব্যে পৌঁছে দেবে রোবটটি। পথে কোনো বাধা রয়েছে কি না সেটি নিরীক্ষণের জন্য রোবটটিতে সেন্সর লাগানো হয়েছে।

তারা আরও বলেন, রোবট কুকুরের মাধ্যমে মানুষের সময় ও অর্থের সাশ্রয় হবে। রোবট কুকুরটি কেমন কাজ করে সেটি দেখার জন্য তিনজন দৃষ্টি প্রতিবন্ধীর মাধ্যমে সমীক্ষা চালানো হয়েছে। সমীক্ষায় রোবটটিকে সফলভাবে কাজ করতে দেখা যায়।

যুক্তরাজ্যের চ্যারিটি গাইড ডগ-এর মুখপাত্র টিম স্ট্যাফোর্ড বলেন, রোবট কুকুর তৈরির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে। 

তিনি আরও বলেন, ‘রোবট কুকুরের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা নিরাপদে পথ চলতে পারবে। আশা করা যায়, রোবট কুকুরটি তাদের নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠবে।’

ট্যাগস :

দৃষ্টি প্রতিবন্ধীদের পথ দেখাবে রোবট

আপডেট সময় : ০৬:৩৭:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১