ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ভারত থেকে স্বাধীনতা ঘোষণা করলো মণিপুর! Logo প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে ৬ জন আটক Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক

মেহেরপুরে জামায়াতের ৭ নারী কর্মীসহ আটক ৮

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
  • / ১০৭০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধিঃ

গোপন বৈঠক চলাকালে জামায়াতের সাত নারী কর্মীসহ আটজনকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের নিষিদ্ধ ঘোষিত বই, জামায়াতের সাবেক আমির গোলাম আযমের লেখা বিভিন্ন ধরনের বই ও চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) মেহেরপুর শহরের কলেজ পাড়ার জামায়াত নেতা মনিরুজামানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক নারীরা হলেন- মেহেরপুরের গাংনী উপজেলার চৌগাছা গ্রামের সামিউল ইসলাম এর মেয়ে ফাতেমা খাতুন, আশরাফুলের মেয়ে রিক্তা খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের সাখাওয়াত হোসেনের মেয়ে আয়েশা হুমায়রা, মেহেরপুর সদর উপজেলার খন্দকার পাড়ার আবুল হোসেনের মেয়ে রাবেয়া খাতুন, আমঝুপি মীর পাড়ার রফিকুল আলমের মেয়ে সাদিয়া সুলতানা, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের মো. ইয়াছিন আলীর মেয়ে সুরাইয়া বেগম এবং গৌরীনগর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা। অভিযানে বাড়ির মালিক জেলা জামায়াতের রোকন মনিরুজ্জামানকেও আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, মনিরুজ্জামানের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে আটজনকে আটক করে।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘেরাও করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও আটক হন আটজন।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল এবং ওসি শাহ দারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার এস এম ফয়সাল জানান, আটক আটজনকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগস :

মেহেরপুরে জামায়াতের ৭ নারী কর্মীসহ আটক ৮

আপডেট সময় : ০৫:১৯:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১