সাভারে কঠোর লকডাউনের মাঝে অটোরিক্সা ও ভ্যান,এবং বাজারে বেশসংখ্যক জনবল
- আপডেট সময় : ০৪:৫০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৪ এপ্রিল ২০২১
- / ১১৩১ বার পড়া হয়েছে
মোঃ আহসান হাবীব, সাভার প্রতিনিধি ঢাকাঃ বুধবার ১৪ এপ্রিল ভোর ৬ টা থেকে প্রতিটি চেকপোস্টে কড়াকরি অবস্থানে রয়েছে পুলিশ।
সারাদেশের ন্যায় সাভারেও নতুন করে দেওয়া ৮ দিনের লকডাউন চলছে । এতে সাভারের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে বসানো হয়েছে পুলিশ চেকপোস্ট। সকাল থেকে সাভারের কোথাও গণপরিবহন চলাচল করতে দেখা যায়নি।
সড়কে সাধারণ মানুষও ছিল কম। তবে বেশিরভাগ সড়কে বেপরোয়া গতিতে অটোরিকশা চালানোর দৃশ্য চোখে পড়ে।মার্কেট কিংবা বিপণিবিতান খোলা না থাকলেও মুদি দোকানগুলো খোলা রয়েছে।
তবে মহাসড়কের তেমন দেখা না গেলেও বাজার অথবা আঞ্চলিক সড়কের পাশে স্বাভাবিক রয়েছে। অন্যান্য দোকান গুলোও দু-একটি খোলা রাখার দৃশ্য চোখে পড়ে।
আশুলিয়ার বাইপাইল এলাকার বসানো চেকপোস্টের দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আশুলিয়া থানার এসআই এমদাদুল হক বলেন, আমরা ভোর থেকেই চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থানে রয়েছি।
লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ ব্যাপারে কাউকে কোনো প্রকার ছাড় দেওয়া হচ্ছে না।
অন্যদিকে আজ বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ। ৮ দিনের লকডাউন ও রমজান মাসে প্রথম রোজার কারণে বৈশাখ উদযাপন কোনো দৃশ্য চোখে পড়েনি।





















