ঢাকা ০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

২৯ এপ্রিল থেকে ট্রেন চলবে ধরে নিয়ে প্রস্তুতি রেলের

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১
  • / ১০৫৪ বার পড়া হয়েছে

এই দফা লকডাউন শেষে ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালু করা নিয়ে সরকারের ভেতর আলোচনা চলছে। এ ক্ষেত্রে ওই দিন থেকে ট্রেনও চালু করার প্রস্তুতি নিচ্ছে রেল কর্তৃপক্ষ। সরকার থেকে ট্রেন চালুর সিদ্ধান্ত এলে যাতে সমস্যায় পড়তে না হয়, সে জন্যই এই প্রস্তুতি।

রেলওয়ে সূত্র বলছে, গত বছর লকডাউনে দুই মাসের বেশি যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকে। ৩১ মে থেকে অল্প কিছু আন্তনগর ট্রেন দিয়ে সেবা পুনরায় চালু করা হয়। তবে অর্ধেক আসন ফাঁকা রেখে চলাচল করে। পর্যায়ক্রমে সব আন্তনগর ট্রেন চালু করা হয়। সবার শেষে মেইল ও লোকাল ট্রেন চালু করা হয়। এবার এই পথে হাঁটতে চায় না রেল কর্তৃপক্ষ। তারা শুরুতেই সব আন্তনগর এবং গুরুত্বপূর্ণ কিছু মেইল ও লোকাল ট্রেন চালু করতে চায়। নতুবা যাত্রীদের চাপে স্বাস্থ্যবিধি মানা কঠিন হয়ে পড়ে।

[irp]

রেলের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, সামনে ঈদ। অল্প কিছু ট্রেন চালু করলে যাত্রীদের চাপে হিতে বিপরীত হয়ে যাবে। তখন লোকজন গায়ে গা লাগিয়ে যাতায়াত করবে। এতে সমালোচনায় পড়তে হবে। এ জন্য সব ট্রেন একসঙ্গেই চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার: কাদের

গণপরিবহন চালুর চিন্তা করছে সরকার: কাদের

বিজ্ঞাপন

এই বিষয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম শনিবার রাত পৌনে আটটার দিকে প্রথম আলোকে বলেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ২৯ এপ্রিল থেকে গণপরিবহন চালুর আভাস দিয়েছেন। ফলে ওই দিন থেকে ট্রেনও চলবে ধরে নিয়ে তাঁরা প্রস্তুতি নিচ্ছেন। শেষ মুহূর্তে সিদ্ধান্ত এলেও যাতে বাস্তবায়নে সমস্যা না হয়, সে জন্যই আগাম প্রস্তুতি নেওয়া। তিনি বলেন, এবার সব ট্রেন একসঙ্গেই চালুর প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। কারণ, অল্প ট্রেন চালু করলে যাত্রী চাপ সামলানো কঠিন হয়ে পড়ে। সব ট্রেন চালু করে অর্ধেক আসন ফাঁকা রেখে চালানো হলে সমস্যা হবে না।

এবার ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ট্রেন বন্ধ। ফলে ইঞ্জিন-কোচ অলস বসে আছে। এ জন্য ইঞ্জিন চালু করে নানা পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। কোচের ত্রুটি আছে কি না, তাও পরীক্ষা করা হচ্ছে বলে রেলের কর্মকর্তারা জানিয়েছেন।

ট্যাগস :

২৯ এপ্রিল থেকে ট্রেন চলবে ধরে নিয়ে প্রস্তুতি রেলের

আপডেট সময় : ১০:২৬:০৮ অপরাহ্ন, শনিবার, ২৪ এপ্রিল ২০২১