ঢাকা ০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জামিন পেলেন সাংবাদিক আনিস আলমগীর: কারামুক্তিতে নেই বাধা Logo ঘুষ চাওয়ার ঘটনা সামনে আসায় আইসিটি’র বিচারপ্রক্রিয়ার উপর আস্থা কমবে Logo অভিযোগ-প্রশ্নে জর্জরিত জুলাই হত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল Logo ইরানে রাশিয়ার কনস্যুলেট ক্ষতিগ্রস্ত-চুপসে গেছে রাশিয়া Logo ধেঁয়ে আসছে ইরানি ক্ষেপণাস্ত্র-ইসরায়েল Logo যুক্তরাষ্ট্রের ৬টি পারমাণবিক বোমা নিখোঁজ Logo মাদারীপুরে হত্যাকান্ডে রণক্ষেত্র: হাতবোমা বিস্ফোরণ, বাড়ি ঘরে আগুন ও লুটপাট Logo ইরান থেকে সরে আসার পরামর্শ ট্রাম্পের উপদেষ্টাদের Logo অস্ত্রের মুখে উচ্ছেদের পরদিন ঘর পুননির্মাণের আশ্বাস পেল গারো পরিবার “ফলোআপ” Logo ৭ মার্চের ভাষণ বাজিয়ে গ্রেপ্তার ইমি ও মামুনের মুক্তি দাবি ১৫৬ নাগরিকের

মোংলায় ছেলের হাতে মা খুন, আটক ২

News Editor
  • আপডেট সময় : ০৭:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১
  • / ১০৮৩ বার পড়া হয়েছে

মোংলায় ছেলের হাতে মা খুন, আটক ২

স্টাফ রিপোর্টার: বাগেরহাটের মোংলায় মাকে কোদালের আঘাতে হত্যার অভিযোগে ছেলে ও পুত্রবধূকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর আনুমানিক ৩.৩০মিঃ পৌর শহরের খাসেরডাঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সৈবালী রায়(৬০) একই এলাকার ক্ষিতীশ রায় এর স্ত্রী।

এ ঘটনায় ঘাতক ছেলে সুব্রত রায় (৪৫) ও তার স্ত্রী সুচিত্রা রায় (৩০) কে আটক করেছে মোংলা থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে,বেশ কিছুদিন ধরে তাদের পারিবারিক কলহ চলছিলো,এ নিয়ে এলাকায় কয়েকদফা শালিস করেও কোন সুরাহা করতে পারেনি এলাকাবাসী। মঙ্গলবার ছেলের সঙ্গে তার মায়ের বাকবিতণ্ডা হয়।

[irp]

এক পর্যায়ে কোদাল দিয়ে সুব্রত রায় মায়ের মাথায় আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়েন।স্থানীয়রা দ্রুত মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পরে স্থানীয়রা ছেলেকে আটক করে পুলিশে খবর দেন।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, ‘ঘাতক ছেলে হত্যার দায় স্বীকার করেছে। তবে কেন খুন করেছে তার কারণ এখনো জানা যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

[irp]

মোংলায় ছেলের হাতে মা খুন, আটক ২

আপডেট সময় : ০৭:৪৮:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১