ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল Logo চার বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের নির্দেশ Logo ইটের বদলে আসছে ব্লক

রংপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১১০৫ বার পড়া হয়েছে

রিয়াজুল হক সাগর রংপুর জেলা প্রতিনিধিঃ 

রংপুর সদর উপজেলায় ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইজনকে দুই লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। সোমবার (৩ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করেন।

রংপুর সদর উপজেলার সীমানা ঘেঁষে বয়ে গেছে ঘাঘট নদী। কয়েক দিন ধরে হোসেননগর এলাকায় এ নদী থেকে খননযন্ত্র দিয়ে কয়েক ব্যক্তি অবৈধভাবে বালু তুলে বিক্রি করে আসছিল। স্থানীয় লোকজন বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার (৩ মে) দুপুরে রংপুর জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় অবৈধভাবে বালু তোলার কাজে যুক্ত মেশিন জব্দ করা হয়। পরে বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত সবুজ মিয়া ও জাহিদুল ইসলাম নামক দুই জনকে দুই লাখ জরিমানা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

[irp]

বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বলেন, “একটি চক্র ঘাঘট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে নদীতে অভিযান চালিয়ে বালু উত্তোলন কার্যক্রমের সাথে জড়িত দুইজন ব্যক্তিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

ট্যাগস :

রংপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় ২ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১