ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

শারুনের মামলার আবেদন স্থগিত করলো আদালত

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ০৯:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে কলেজ শিক্ষার্থী মোসারাত জাহান মুনিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় শারুন চৌধুরীর বিরুদ্ধে হত্যা মামলার আবেদন স্থগিত করেছেন আদালত।

রোববার (০৩ মে) ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে মুনিয়ার ভাই আশিকুর রহমান বাদী হয়ে এ মামলার আবেদন করেন।

[irp]

এদিন মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করেন আদালত। এরপর শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশে উল্লেখ করেন, মুনিয়ার ‘আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে’ গুলশান থানায় একটি মামলা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তাধীন। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে।

আদালতের পেশকার মাসুদ পারভেজ বলেন, “আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় একটি মামলা হয়েছে। ওই মামলাটি বর্তমানে তদন্তাধীন। এ মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ৩০২ ধারার হত্যা মামলার আবেদনটি স্থগিত থাকবে।”

এর আগে গত ২৬ এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মুনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মুনিয়ার বড় বোন নুসরাত বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে দায়ী করে ৩০৬ ধারায় গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।

ট্যাগস :

শারুনের মামলার আবেদন স্থগিত করলো আদালত

আপডেট সময় : ০৯:৪৫:২৬ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১