ঢাকা ০৭:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১২:০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
  • / ১০৫৩ বার পড়া হয়েছে

করোনা আক্রান্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা করতে লন্ডনে নেওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করা হয়েছে।

খালেদা জিয়ার ঘনিষ্ঠ সূত্র দৈনিক আস্থাকে বলেন, গত ১০এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া।

এরপর গত ১৫ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে সিটিস্ক্যান করতে নেওয়া হয়। তারপরের দিনই খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম তার বোনকে বিদেশে চিকিৎসার জন্য নিতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন।

তবে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই আবেদনে এখনও সারা পাওয়া যায়নি।

এরই মধ্যে গত ২৫ এপ্রিল দ্বিতীয়দফা টেস্টেও করোনা রিপোর্ট পজিটিভ আসে।পরে ২৭ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২ মে পুনরায় করোনা টেস্ট করা হয়।

[irp]

খালেদা জিয়ার ঘনিষ্ঠ সূত্র বলেন, গত ১০এপ্রিল করোনা ভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া।

এরই মধ্যে গত ২৫ এপ্রিল দ্বিতীয়দফা টেস্টেও করোনা রিপোর্ট পজিটিভ আসে।

পরে ২৭ এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২ মে পুনরায় করোনা টেস্ট করা হয়।

কিন্তু ওই টেস্টেও তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ বিষয়ে তার চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেনের কাছে জানতে চাইলে, তিনি সরাসরি উত্তর না দিয়ে বলেন, ম্যাডাম নন কোভিড জোনে চিকিৎসাধীন আছেন। তার করোনার কোনো উপসর্গ নেই।

এদিকে সোমবার (৩ মে) সকাল থেকে শ্বাসকষ্ট অনুভব করায় বিকাল চারটার দিকে খালেদা জিয়াকে করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়েছে। একটি সূত্র জানায়, শ্বাসকষ্ট কমাতে খালেদা জিয়াকে অক্সিজেন দেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা ভাল না। তবে তার চিকিৎসক ডা. জাহিদ খালেদা জিয়ার শারিরীক অবস্থা সম্পর্কে সোমবার রাত পৌনে আটটার দিকে সাংবাদিকদের প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে বলেন, আমি কিছুক্ষণ আগে ওনার সঙ্গে কথা বলে এসেছি। উনি স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন।

এদিকে লন্ডনের এক সূত্র দৈনিক আস্থাকে নিশ্চিত করেছে, খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান চাচ্ছেন খালেদা জিয়াকে বিশেষ বিমানে লন্ডনে নিয়ে চিকিৎসা করাতে। এ বিষয়ে তারা সব প্রস্তুতি নিয়ে রেখেছেন। সরকারের পক্ষ থেকে গ্রীন সিগন্যাল পেলেই যে কোনো সময় বিশেষ বিমানে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।

সোমবার (৩ মে) রাত ১০টা ২০মিনিটের সময় খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দারের কাছে ফোনে জানতে চাইলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য আবেদন করেছেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি শুধু বলেন, নো কমেন্টস।

ট্যাগস :

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে

আপডেট সময় : ১২:০৪:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১