ঢাকা ০২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১১:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১
  • / ১০৭৭ বার পড়া হয়েছে

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ২

জেলা প্রতিনিধিঃ নরসিংদীর বেলাবোতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।মঙ্গলবার রাতে জেলার বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকায় এ হতাহতের ঘটনা ঘটে। উত্তেজিত গ্রামবাসী ডাকাতদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেছে।

ডাকাত সন্দেহে নিহতদের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন – রায়পুরা উপজেলার রসুলপুর গ্রামের মৃত আতাউর মিয়ার ছেলে জুয়েল (২৬) ও একই গ্রামের শহিদুল মিয়ার ছেলে নাদিম (২৮)।

ভুক্তোভোগী ও স্থানীয়দের বর্ণনার বরাতে পুলিশ জানিয়েছেন, রাত ৯টার দিকে গণপিটুনিতে নিহত জুয়েলসহ ৪-৫ জনের একটি দল বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দরিকান্দি এলাকায় সড়কে একটি সিএনজি অটোরিকশা থামিয়ে ডাকাতির চেষ্টা চালায়।

[irp]

ওই সময় সিএনজি অটোতে থাকা যাত্রীরা চিৎকার শুরু করেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাতদের ঘিরে ফেলে। ওই সময় ৩ ডাকাত পালিয়ে গেলেও দুই জনকে ধরে ফেলে জনতা।

পরে উত্তেজিত গ্রামবাসী তাদের বেদম পিটুনি দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু ঘটে।

খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যত্যা স্বীকার করে বেলাবো থানার ওসি সাফায়াত হোসেন পলাশ বলেন ,নিহতদের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে।

আপডেট সময় : ১১:৫১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুন ২০২১