ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

Iftekhar Ahamed
  • আপডেট সময় : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২
  • / ১০৮০ বার পড়া হয়েছে

আর ৮৮ মিনিট পর আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ। এ ম্যাচে জয় পেলেই এক ম্যাচ আগে সিরিজ নিজেদের করে নিবে টাইগাররা। এদিকে আজকের ম্যাচে জয় পেলে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। সেক্ষেত্রে শীর্ষে থাকা ইংল্যান্ড নেমে যাবে দুইয়ে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের সকাল ১১টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি।

সিরিজ মাঠে গড়ানোর আগেই ওয়ানডে সুপার লিগে টাইগাররা ১২ ম্যাচ থেকে ৮০ পয়েন্ট অর্জন করে টেবিলের দ্বিতীয় অবস্থানে ছিল। অন্যদিকে ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে অবস্থান ছিল বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

আফগানদের বিপক্ষে দুই ম্যাচে জয় পেলে ১০০ পয়েন্ট অর্জন করে ইংলিশদের টপকে শীর্ষে উঠে যাওয়ার সুযোগ ছিল তামিম বাহিনীর। সেই লক্ষ্যে প্রথম ম্যাচে আফিফ-মিরাজের ব্যাটে দুর্দান্ত জয় পায় বাংলাদেশ। সেখান থেকে ১০ পয়েন্ট পেয়ে বাংলাদেশের সংগ্রহ এখন ৯০ পয়েন্ট।

আজ দ্বিতীয় ওয়ানডেতে জয় পেলেই যোগ হবে আরও ১০ পয়েন্ট। সেই সঙ্গে টাইগাররা উঠে যাবে টেবিলের শীর্ষে।

আর প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করলে ১১০ পয়েন্ট নিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানকে টপকে যাবে বাংলাদেশ। বর্তমানে ৯১ রেটিং নিয়ে ওয়ানডে র‌্যঙ্কিংয়ের সাতে অবস্থান টাইগারদের। তিন ম্যাচ জিতলে ৯৪ পয়েন্ট নিয়ে পাকিস্তানকে পেছনে ফেলবে তারা।

বর্তমানে ৯৩ পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে পাকিস্তান। তবে দুই ম্যাচে জয় পেলে র‌্যাঙ্কিংয়ে কোনও পরিবর্তন হবে না বাংলাদেশের।

আজ জিতলেই সিরিজ বাংলাদেশের

আপডেট সময় : ১০:৪২:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২