ইভ টিজিংয়ের বর্ণনা দিতে গিয়ে জ্ঞান হারালো স্কুল ছাত্রী
- আপডেট সময় : ০৯:৪২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
- / ১০৫৮ বার পড়া হয়েছে
চরফ্যাসন প্রতিনিধিঃ জেলা ভোলার চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রী ইভ টিজিং এর বর্ণনা দিতে গিয়ে জ্ঞান হারালো পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। স্কুলে যাওয়ার পথে উত্যক্ত অপরাধে নাহিদ ও মুগ্ধ নামের দুই ছাত্রকে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্হানীয়রা৷ ইভটিজার নাহিদ চরফ্যাশন সরকারি টি ব্যারেট মাধ্যমিক বিদ্যালয় ও মুগ্ধ টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র৷
১৫ মার্চ মঙ্গলবার সকাল ১০টার সময় চরফ্যাশন টিবি স্কুল সংলগ্ন রাস্তায় উপরে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্তের কারনে স্হানীয়রা তাদের হাতেনাতে ধরে উত্তম মাধ্যম দেয়।পরে তাদেরকে থানায় সোর্পদ করা হয়।
জানা যায়, মুগ্ধ ও নাহিদ স্কুলগামী মেয়েদের প্রায় উত্যক্ত করতো। দুই স্কুল ছাত্রকে স্হানীয়রা হাজির করে ভূক্তভোগী ভিক্টিমের মুখোমুখী।দোষ শিকার করে ক্ষমা না চেয়ে অভিভাবকদের পরিচয় দেয় এবং ক্ষমতা দেখায়। উলটো ব্যতিক্রম কথা বললে স্হানীয়রা ক্ষিপ্ত হয়ে তাদের গণধোলাই দেয়।
চরফ্যাশন থানার ওসি মনির হোসেন মিয়া বলেন,বয়স বিবেচনা করে উপজেলা নির্বাহি কর্মকর্তার নির্দেশে এ ধরনের অপরাধ ভবিশ্যতে আর না করার শর্তে অভিভাবকদের মুচলেকায় দু’জনকে ছেড়ে দেয়া হয়।
এদিকে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রীদের অভিভাবকের দায়িত্ব নিয়ে চরফ্যাশন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা ইউছুফ হোসাইন ইমন দুই ইভটিজার কে গণধোলাই ও পুলিশের নিকট হস্তান্তর করায় তাকে অভিনন্দন জানিয়েছেন অসংখ্য অভিভাবক৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন যুবলীগ নেতা ইউছুফ হোসাইন ইমন৷
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে৷ স্কুল শিক্ষক ও অভিবাসীদের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে৷
[irp]


























