ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ঢাকায় পাকিস্তান দিবস উদযাপন Logo তিন দেশের মধ্যস্ততায় কমছে ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনা Logo স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের কর্মসূচি ঘোষণা Logo বাড়ি ভাঙচুর লুটপাট, প্রধানমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি Logo ট্রাম্পের হামলা স্থগিতের পর ইরান জুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা Logo নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় গুঁড়িয়ে দিয়েছে বাড়ি Logo বড় হুমকির মুখে বৈশ্বিক অর্থনীতি: আইইএর প্রধান Logo যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি বাস্তবায়নে কাজ করবে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo তারেক–মোদির ঈদ শুভেচ্ছা, পূর্বের বন্ধুত্বের সেতুবন্ধনে বাংলাদেশ Logo সামনে বাড়বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম: মির্জা ফখরুল

ভোটে অনিয়ম করতে আসা যেকোনো অশুভ শক্তিকে প্রতিহত করা হবে-মোস্তফা

Astha DESK
  • আপডেট সময় : ০৩:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২
  • / ১০৭০ বার পড়া হয়েছে

ভোটে অনিয়ম করতে আসা যেকোনো অশুভ শক্তিকে প্রতিহত করা হবে-মোস্তফা

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ

রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল মার্কার প্রার্থী ও সদ্য বিদায় মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা বলেছেন, যদি ভোটে কেউ অনিয়ম করতে চায় তবে সে বোকার স্বর্গে বাস করছেন। আমরা প্রস্তুত আছি এবং তীক্ষ্ণ দৃষ্টি রাখছি। অবস্থা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে নগরীর কাচারি বাজার গণসংযোগকালে সাংবাদিকদের এসব কথা বলছিলেন তিনি। মোস্তফা বলেন, নগরীর ২২৯টি ভোটকেন্দ্রের কোথাও যদি অনিয়ম করার চেষ্টা করা হয় তাহলে জাতীয় পার্টি তাৎক্ষণিক অ্যাকশন নেবে। প্রতিটি ভোটকেন্দ্রে ১০০ জন করে কর্মী থাকবে। তারা ভোটে অনিয়ম করতে আসা যেকোনো ধরনের অশুভ শক্তিকে প্রতিহত করবে।

তিনি আরও বলেন, এমন কোনো কর্মকাণ্ড রংপুরে করতে পারবে না। রংপুর সারা বাংলাদেশের চেয়ে আলাদা একটি জায়গা। এখানকার মানুষ যেমন ঠান্ডা তেমনি গরম, আর গরম হলে তাদের থামানো যাবে না। আমি মনে করি এ ধরনের কোনো আত্মঘাতী সিদ্ধান্ত নেবে না নির্বাচন কমিশন। তারা সঠিক সিদ্ধান্তই নিয়ে নির্বাচন অনুষ্ঠিত করবে এমন প্রত্যাশা করি। এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও মহানগর কমিটির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, সহ-সভাপতি জাহেদুল ইসলাম, জেলা জাপার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক, নির্বাচন পরিচালনা কমিটির আইন সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ ফারুক আলম, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য হাসানুজ্জামান নাজিম, মহানগর ছাত্রসমাজের সভাপতি ইয়াসিন আরাফাত আসিফসহ জাতীয় পার্টি নেতারা।

আগামী ২৭ ডিসেম্বর দেশের দ্বিতীয় বৃহত্তম সিটি কর্পোরেশনে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নির্বাচন। এতে মেয়র পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৩৩টি ওয়ার্ডের ২২৯টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ হবে ইভিএম মেশিনে এবং ভোটকেন্দ্রগুলো থাকবে সিসিটিভির আওতায়।

ট্যাগস :

ভোটে অনিয়ম করতে আসা যেকোনো অশুভ শক্তিকে প্রতিহত করা হবে-মোস্তফা

আপডেট সময় : ০৩:০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ডিসেম্বর ২০২২