ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিলেছে গোলাম কিবরিয়া মাহমুদের পরিজনের

Astha DESK
  • আপডেট সময় : ১০:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩
  • / ১০৫৬ বার পড়া হয়েছে

মিলেছে গোলাম কিবরিয়া মাহমুদের পরিজনের

এস এম সাগরঃ

গোলাম কিবরিয়া মাহমুদের দুই বোন এক ভাই থাকেন নিউ ইয়র্কে। বোন নাহিদা আঞ্জুমান জানিয়েছেন, তারা জানেনই না যে তাদের ভাই মারা গেছেন। হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতেন গোলাম কিবরিয়া মাহমুদ। বোনের ভাষ্য, তারা ধারণা করেছিলেন এবারও হয়তো তেমন কিছু হয়েছিলো তার। ভাই আব্দুস সামাদ মাহমুদ নিউ ইয়র্কের ব্রঙ্কসে একজন ব্যবসায়ী।

গোলাম কিবরিয়া মাহমুদের সংসারে বিচ্ছেদ হয়েছে। সাবেক স্ত্রী একমাত্র ছেলেসহ বাংলাদেশে থাকেন। কানাডায় থাকেন জহিরুল হক চৌধুরী, গোলাম কিবরিয়া মাহমুদের সহপাঠী, এ তথ্য জানিয়ে বলেছেন, গোলাম কিবরিয়া মাহমুদের ডাকনাম ভ্রমর। “ভ্রমর আমার স্কুল জীবনের বন্ধু। কুমিল্লা রেসিডেন্সিয়েল যা বর্তমান ক্যাডেট কলেজ থেকে আমরা এক সাথে মেট্রিক পাশ করি। অত্যন্ত প্রতিভাবান ছাত্র ছিলো সে। টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবেও সুনাম ছিলো। ছিলো পটুয়াখালী কারিগরি কলেজের প্রিন্সিপাল।”

ট্যাগস :

মিলেছে গোলাম কিবরিয়া মাহমুদের পরিজনের

আপডেট সময় : ১০:২৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩