ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo সরকারি ফান্ড কীভাবে অপচয় হচ্ছে, জানালেন প্রতিমন্ত্রী Logo আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের Logo এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার Logo বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: আটক-১ Logo দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে-২ শ্রমিক নিহত: আহত-৪ Logo ট্রাভেল পরমিটে দেশে ফিরে অবহেলার শিকার ১৪ বাংলাদেশী Logo যুক্তরাষ্ট্রের হামলায় ডুবে ইরানী যুদ্ধজাহাজ ঢুবে নিহত ১০৪ Logo থানার ভিতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর: ১১ পুলিশ সদস্য বরখাস্ত Logo মাদারীপুরে আ.লীগের শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Logo মৌলভীবাজার সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক নিহত

দোহারে ভূমি দুস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩
  • / ১০৮৭ বার পড়া হয়েছে

শরীফ হাসান, দোহার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার দোহার উপজেলার রসুলপুর চকে ফসলি জমির মাটিকাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও দোহার থানা পুলিশে অভিযোগ করেছেন এলাকাবাসী।

গতকাল রোববার (২৯ জানুয়ারি) দুপুর ১টায় দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবাশ্বের আলম ও দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা কামালের কাছে মোট দশজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পত্রজমা দেন এলাকাবাসী।

ভুক্তভোগী আব্দুল হক (৪০) ও মোশাররফ (৬০) জানান, গত কয়েকদিন ধরে আমাদের জমির মাটিকেটে নিয়ে যাচ্ছে রাজিব চৌধুরী, মো. সুমন, মুরাদ, ঝিলু, জামাল, রানা, রনি, মো. রাসেল, অনু ও সৈকত। আমরা বাধা দিলে তারা আমাদেরকে মারতে আসে। আমরা কোনো উপায় না পেয়ে একশ জন এলাকাবাসীর স্বাক্ষরসহ একটি লিখিত অভিযোগ উপজেলায় ও থানায় জমা দিয়েছি।

রসুলপুর চক থেকে কেটে নেয়া মাটি আমাদের জমি ব্যবহার করে পরিবহন করা হচ্ছে। আর এতে আমাদের ফসলি জমি নষ্ট হচ্ছে। সঙ্গে জমিতে থাকা ফসলও নষ্ট হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানালে তারা আমাদের বাড়ি-ঘর জ্বালিয়ে দেওয়া এবং মেরেফেলার হুমকি দেয় বলে অভিযোগ করেন ওয়াজউদ্দিনের ছেলে আমজাদ হোসেন ও শাহেদ আলী বেপারী ছেলে হজরত আলী।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোবাশ্বের আলম ও দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ‘আমাদের কাছে অভিযোগ দিয়েছেন আমরা পেয়েছি। আমরা এ বিষয় তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

এমকে/মমিতা/আস্থা

দোহারে ভূমি দুস্যদের বিরুদ্ধে লিখিত অভিযোগ

আপডেট সময় : ১০:৪৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০২৩