ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভিডিওর সূত্রে আত্মহত্যা-যুবক আটক

Astha DESK
  • আপডেট সময় : ১২:১৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩
  • / ১০৬৫ বার পড়া হয়েছে

ভিডিওর সূত্রে আত্মহত্যা-যুবক আটক

আল মামুন/বরগুনা প্রতিনিধিঃ

বরগুনার তালতলীতে মেয়ের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় লজ্জা সইতে না পেরে মা আত্মহত্যা করেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত আসাদুল ইসলামকে আটক করেছে র‍্যাব-৮। আজ রবিবার (১২ মার্চ) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক তুহিন রেজা এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, অভিযুক্ত আসাদুল ইসলামকে তথ্যপ্রযুক্তির সহায়তায় রবিবার দুপুরে পটুয়াখালীর মহিপুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে। আটক আসাদুল ইসলাম (২৫) তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া এলাকার সুলতান হাওলাদারের ছেলে।

তালতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, কিশোরীর মায়ের মৃত্যুর ঘটনায় বরিশাল কোতায়ালি থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এরপর রবিবার কিশোরীর বাবা তালতলী থানায় নারী ও শিশু নির্যাতন দমন, পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ, আত্মহত্যার প্ররোচনাসহ ধর্ষণের স্থির চিত্র ও ভিডিও ধারণের অপরাধে আরেকটি মামলা করেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী থানায় দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসাদুল ইসলাম তার প্রতিবেশী ওই কিশোরীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিত। একপর্যায়ে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে এবং অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে রাখে। যা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করতে বাধ্য করত।

সম্প্রতি ওই ভিডিও এলাকায় ছড়িয়ে পড়লে ৮ মার্চ তা জেনে ওই কিশোরীর মা অসুস্থ হয়ে পড়েন। তবুও মানসম্মানের কথা ভেবে ৯ মার্চ সকালে আসাদুলকে ডেকে ছবি-ভিডিও ডিলিট করার অনুরোধ করেন তিনি। কিন্তু আসাদুল তাতে রাজি না হয়ে উল্টো হুমকি দেওয়াসহ তাকেও লাঞ্ছিত করার ভয় দেখায়। এতে মানসম্মানের কথা ভেবে তিনি দিশেহারা হয়ে সবার অগোচরে ব্যাটারির ‘এসিড’ পান করে আত্মহত্যা করেন।

ট্যাগস :

ভিডিওর সূত্রে আত্মহত্যা-যুবক আটক

আপডেট সময় : ১২:১৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩