ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বিদ্যলয়ের পাশে পল্ট্রিফার্ম দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

Astha DESK
  • আপডেট সময় : ০৪:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • / ১২০৬ বার পড়া হয়েছে

বিদ্যলয়ের পাশে পল্ট্রিফার্ম দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

বাউফুল প্রতিনিধিঃ

পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ৩১নং মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পল্ট্রিফার্মের খামার গড়ে তোলা হয়েছে। যার ফলে কোমলমতি শিক্ষার্থীদের শ্রেণি কক্ষে পাঠ গ্রহণ করা  দুঃর্বিসহ হচ্ছে। খামারের মুরগির বিষ্ঠার দুর্গন্ধে ক্লাস করা দায় হয়ে পড়েছে। এতে করে শিক্ষার্থীরা বায়ুবাহিত রোগে আক্রান্ত হচ্ছে বলেও অভিযোগ অভিভাবকদের।

জানা যায়, উপজেলার কেশবপুর ইউনিয়নের ৩১নং মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খামারটি গড়ে তুলেছেন স্থানীয় আজিজ আকনের ছেলে হালিম আকন ও সভাপতি মনির মাষ্টারের যোগসাজসে।

অভিভাবকরা আরও জানান, এ বিষয়ে একাধিকবার মৌখিকভাবে অভিযোগ করেও কোনও ফল পাওয়া যায়নি। এদিকে খামারের মালিক প্রভাবশালী হওয়ায় মুখ খুলতে রাজি হননি ওই স্কুলের শিক্ষকরা।প্রতিকার পেতে অভিভাবক ও স্থানীয়দের পক্ষে থেকে আজ (৮ই মে) উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে।

প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান, পল্ট্রিফার্মের সড়ানোর জন্য হালিম আকনের সাথে আমার অনেকবার তর্ক-বিতর্ক ও ঝগড়া হয়েছে।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মনির মাষ্টার জানান, ১০-১২ বছর আগে পল্ট্রিফার্মটি গড়ে উঠেছে, পল্টিফার্ম এর মালিক হালিম আকন সম্পর্কে আমার চাচা হয়। আমি নব-নির্বাচিত স্কুল ম্যানেজিং কমিটির নব-নির্বাচিত সভাপতি। আমি এখন পর্যন্ত কোনো মিটিং করার সুযোগ পাইনি ,আমার কাছে মৌখিক অভিযোগ এসেছে। আমি তো প্রশাসনের লোক নই, চাইলেই তো আমি পল্টিফার্মটি সড়াতে পারবো না।

পল্টিফার্ম মালিক হালিম আকন বলেন, ‘আমাদের জমিতে পল্টিফার্ম গড়ে তুলেছি। তাছাড়া গন্ধ স্কুলে যায় না।

কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালেহ্ উদ্দিন পিকু বলেন, বিষয়টি আমি জানার পর ওই স্কুল পরিদর্শন করি এবং পরিবেশ খারাপ দেখে, ইউএনওকে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-আমিন জানান, অভিযোগ পেয়েছি, আমি প্রানী সম্পদ কর্মকর্তাকে জানিয়েছি। ওনি আমাদের জানাবে এরকম কিছু হচ্ছে কিনা, তারপর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

ট্যাগস :

বিদ্যলয়ের পাশে পল্ট্রিফার্ম দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষার্থীরা

আপডেট সময় : ০৪:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩