বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানবন্ধন
- আপডেট সময় : ১০:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩
- / ১০৪৭ বার পড়া হয়েছে
বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানবন্ধন
সোহরাব হোসেন/সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা সদরের তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মোর্তজা আলম লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৯ টায় এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।
খুলনা-সাতক্ষীরা মহাসড়কে তালতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বিদ্যালয়টির পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ মুনসুর আলী, কমিটির সাবেক সভাপতি মোঃ সলেমান হাজীসহ বিদ্যালয়ের শিক্ষার্থীগন।
এসময় বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম কতৃক ষড়যন্ত্রের মাধ্যমে বিদ্যালয়ের অনিয়মিত শিক্ষার্থী মাগুরা গ্রামের ধর্ষণ ও একাধিক মাদক মামলার আসামী আজিজুল ইসলামের মেয়ে ঐ বিদ্যালয়ের অনিয়মিত ছাত্রী মৌরিনা তাসলিমকে দিয়ে মিথ্যা যৌন নিপীড়নের অভিযোগ করে।
বক্তারা আরও বলেন, বিদ্যালয়ের কতৃপক্ষ সত্য মিথ্যা যাচাই-বাচায় না করে পুলিশকে ভুল বুঝিয়ে কথিত অভিযোগে মামলা দিয়ে পুলিশের মাধ্যমে জেলে পাঠায় নির অপরাধ শিক্ষক লিটনকে। প্রধান শিক্ষক রেজাউল করিম ঐ বিদ্যালয়ের লক্ষ লক্ষ টাকা দূর্নীতি করে আত্মসাৎ করে। বিষয়টি তদন্ত পূর্বক আইনি ব্যাবস্থার জন্য কমিটির সদস্য মুনসুর আলী সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ করে। প্রধান শিক্ষক রেজাউল করিম দূর্নীতি থেকে রক্ষা পেতে হিংসার বশবর্তী হয়ে পূর্ব পরিকল্পনা মাফিক সহকারী শিক্ষক মোর্তজা আলমকে মিথ্যা মামলায় আটক করিয়েছে।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘ দিন ধরে মোর্তজা আলম স্যারের কাছে পড়ে আসছি। কোন দিন তার আচরনে এমন মনে হয়নি। তার দ্বারা এমন কাজ করা সম্ভব না। শিক্ষকদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্বের জের ধরে পরিকল্পিতভাবে একজন ছাত্রীকে দিয়ে যৌন নিপীড়নের মামলা দিয়ে মোর্তজা আলম স্যারকে ফাঁসানো হয়েছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, ঐ ছাত্রী বিদ্যালয়ে অনিয়মিত ছিল এবং ঘটনাটি নিছক মিথ্যা। প্রধান শিক্ষকের দুর্নীতির অভিযোগ করায় মোর্তজা আলম স্যারকে এই ভাবে ফাঁসানো হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই ও অবিলম্বে মিথ্যা মামলা হতে অব্যাহতি দিয়ে স্যারের মুক্তি দাবী করছি।
এসময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা শওকত আলী, কবির হোসেনসহ এলাকাবাসি।
উল্লেখ, গত ২২ শে মে তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) মোর্তজা আলমের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে একই বিদ্যালয়ের শিক্ষার্থী সাতক্ষীরা সদর থানায় একটি অভিযোগ করে। যে কারনে গত ২৩ মে মঙ্গলবার রাতে তাকে সাতক্ষীরা সদর থানা পুলিশ আটক করে জেল হাজতে প্রেরণ করেন।



















