ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ প্রেস ক্লাব ফরিদপুরের  সহ-সভাপতি দৈনিক আস্থার মামুন

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
  • / ১০৪৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রেস ক্লাব ফরিদপুরের
সহ-সভাপতি দৈনিক আস্থার মামুন

এম এইচ ইলিয়াছঃ

“মুক্তিযুদ্ধের চেতনায় সর্বস্তরের সাংবাদিক জাগো” স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২০ জুন) ফরিদপুরের কবি জসিম উদদীন হলে সকাল ১১ টায় বাংলাদেশ প্রেস ক্লাব ফরিদপুর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সম্মেলনে দেশের প্রথম সারির অনলাইন নিউজ পোর্টাল দৈনিক আস্থার ফরিদপুর জেলা প্রতিনিধি মামুনুর রশীদকে বাংলাদেশ প্রেস ক্লাব ফরিদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত করেছেন সকল সদস্যরা।

বাংলাদেশ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্টাতা সভাপতি ফরিদ খান।

সম্মেলন কমিটির আহবায়ক কাওসার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই এর পরিচালক ও সমাজ সেবক ড. যশোদা জীবন দেবনাথ (সি আই পি), ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকাল ও চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক হাসানুজ্জামান, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ ওয়াহিদুর প্রমূখ।

অনুষ্ঠানের উদ্বোধক সাংবাদিক ফরিদ খান তার বক্তব্যে বলেন, সাংবাদিকতা পেশা সহজ পেশা নয়। আঘাত আসবে, বাঁধা আসবে। অনেক প্রতিকুলতার মাঝেও আপনাদেরকে সত্য ও ন্যায়ের পথে কাজ করতে হবে। সত্যিকারের কলম সৈনিক ভয় ভীতিকে উপেক্ষা করে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশনে পিছ পা হয় না।

এদিকে দৈনিক আস্থার জেলা প্রতিনিধি মামুনুর রশীদ বাংলাদেশ প্রেস ক্লাবের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, জেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কাম্রুজ্জামান সোহেল, সাবেক সভাপতি কবিরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠন এবং ভাঙ্গা উপজেলা, সদরপুর, বোয়ালমারী, আলফা ডাঙ্গা, মধুখালী, নগরকান্দা ও চরভদ্রাসন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও ফরিদপুর আইনজীবীর সদস্য আমিনুল ইসলাম ফরহাদ এক বিবৃতিতে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন জানিয়েছেন ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, সমাজকর্মী এ্যাপলো নওরোজ, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক হাবিবুর রহামান, মিজানুর রহমান পান্না, এম ও এম তইমুর লং,কাজী বিল্লাল, হাদিউজ্জামান প্রমুখ।

প্রসঙ্গত কারণে উল্লেখ্য, মামুনুর রশিদ দৈনিক জনতার সংবাদ পত্রিকার প্রতিনিধি হিসেবে ১৯৮৬ সালে মহান সাংবাদিকতা পেশায় জড়িত হন। এরপর দৈনিক আজকের কাগজ পত্রিকার ভাঙ্গা উপজেলা প্রতিনিধি ও দেড়বছর ফরিদপুর জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করেন (২০০৮ সাল পত্রিকা বন্ধ হওয়ার আগ পর্যন্ত)।

২০০৮ সালে তিনি ঢাকায় দৈনিক প্রভাত পত্রিকার স্টাফ রিপোর্টার হিসবে কাজ শুরু করেন। এক বছর কাজ করার পর তিনি দেশের প্রথম ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মানব জমিন পত্রিকায় স্টাফ রিপোর্টার ( ক্রাইম বিট) কাজ শুরু করেন। ২০০৯ সালের শেষের দিক থেকে শুরু করে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত সুনাম ও দক্ষতার মানবজমিনের সাথে কাজ করেন।

পারিবারিক সমস্যার কারণে ওই বছরে তিনি ঢাকা ছেড়ে নিজের গ্রামের বাড়ি ফরিদপুরের ভাঙ্গায় ফিরে আসেন। বর্তমানে তিনি দৈনিক আস্থা অনলাইন ও দৈনিক আজকের দর্পণ পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এছাড়াও সাংবাদিক মামুনুর রশীদ ভাঙ্গা উপজেলা সদর থেকে ২০০৪ সালের শেষের দিকে ভাঙ্গার প্রথম পত্রিকা সাপ্তাহিক ভাঙ্গার খবর পত্রিকা প্রকাশ করে আসছেন।

ট্যাগস :

বাংলাদেশ প্রেস ক্লাব ফরিদপুরের  সহ-সভাপতি দৈনিক আস্থার মামুন

আপডেট সময় : ০৭:২৫:০২ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩