ফরিদপুরে বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবী শিশুদের অবরোধ
- আপডেট সময় : ০৯:০৭:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩
- / ১০৫২ বার পড়া হয়েছে
ফরিদপুরে বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকারের দাবী শিশুদের অবরোধ
ফরিদপুর প্রতিনিধিঃ
আমরা শিশুরা সড়কে কোন মৃত্যু দেখতে চাই না-এমন শ্লোগানকে সামনে রেখে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিজেদের বিদ্যালয়ের সামনের রাস্তায় স্পিড ব্রেকার বা গতিরোধক নির্মাণের দাবিতে সড়কে গাছ ফেলে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে কমলমোতি শিশু শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার (২১জুন) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত ফরিদপুর জেলার ফরিদপুর-চরভদ্রাসন সড়কের ভাজনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে গাছ ফেলে তারা এ সড়ক অবরোধ করে। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে ফরিদপুর সদরের এসিল্যান্ড জিয়াউর রহমান উপস্থিত হয়ে সড়কে গতিরোধক নির্মাণের আশ্বাস প্রদান করলে শিক্ষার্থীরা অবোরোধ তুলে নেয়। শিশুদের দাবীর সাথে একাত্ম হয়ে এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগণও এই অবরোধে অংশ নেন।
জানা যায়, প্রতিদিনই প্রায়ই বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটছে। সোমবার দুপুরে রাস্তা পার হতে গিয়ে পলি বেগম (৪০) নামে একজন শিশুর মা মোটরসাইকেল চাপায় নিহত হন। গত এক বছরে এখানেবিভিন্ন দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু ও প্রায় ১৫/২০ জনের গুরুতর আহতের ঘটনা ঘটেছে। সেই লক্ষে অনতিবিলম্বে ভাজনডাঙ্গা এলাকায় গাড়ির গতিরোধ কমাতে স্পিড ব্রেকার বা গতিরোধক নির্মাণের দাবি জানায়।
কাউন্সিলর সৈয়দ আলাওল হোসেন তনু জানান, সড়ক দুর্ঘটনাপ্রবণ এলাকা হওয়ায় বছর খানিক আগে এখানে গতিরোধক নির্মাণের জন্য আমি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে লিখিত আকারে জানাই কিন্তু অদ্যব্দি তারা কোন উদ্যোগ নেননি। জেলা প্রশাসন ও জেলা পরিষদের চেয়ারম্যানকেও আমি মৌখিকভাবে বিষয়টি জানিয়েছি।
ভাজনডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লায়লা আফরোজ জানান, বিদ্যালয়ের সাম্নের সড়কে দ্রুতগতির যানবাহন চলাচল করায় প্রায়শ:দুর্ঘটনা ঘটে । আমাদের ছোট শিশু শিক্ষাথীরা রাস্তা পার হয়ে স্কুলে আসতে গিয়ে তারাও দুর্ঘটনার কবলে পড়ছে। এক কথায় শিশুদের নিয়ে আমাদের আতঙ্কর পাপাশাশি খুব চিন্তাই থাকতে হয়। এজন্য অবিলম্বে গতিরোধক নির্মাণের জোর দাবী জানান তিনি।
বীরমুক্তিযোদ্ধা আনোয়ার ব্যাপারী বলেন, সড়ক দুর্ঘটনা রোধে করতে হবে এটা দীর্ঘদিনের দাবী। অতএবস্পিড ব্রেকার বা গতিরোধক নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ায় ধন্যবাদ জানিয়ে তিনি বলেন দ্রুত এর বাস্তবায়ন বলে আমাদের কমলমোতি শিশুরা বড় ধরনের দুর্ঘটনার থেকে রেহাই পাবে বলে অভিমত প্রকাশ করেন।

















