শিরোনাম:
ঈদের পর আরো বাড়তে পারে চিনির দাম-বাণিজ্যমন্ত্রী
Astha DESK
- আপডেট সময় : ০১:৪৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
- / ১০৮৮ বার পড়া হয়েছে
ঈদের পর আরো বাড়তে পারে চিনির দাম-বাণিজ্যমন্ত্রী
স্টাফ রিপোর্টারঃ
আন্তর্জাতিক বাজারে চিনির দাম বাড়ায় আমদানিতে খরচ বাড়ছে। ফলে ঈদের পর চিনির দাম বাড়তে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
আজ বৃহস্পতিবার (২২ জুন) সচিবালয়ে আয়ুর্বেদিক ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এক সভা শেষে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
আমাদের দেশের ৯৯ শতাংশ চিনিই আমদানি নির্ভর৷ ঈদের আগে দাম বৃদ্ধি বা কমানো নিয়ে আর বসার সুযোগ নেই। ঈদের পর চিনির দাম সমন্বয় করা হবে। বাণিজ্যমন্ত্রী বলেন, এখনই চিনির দাম বাড়াতে চাই না। ভোক্তা অধিকারকে বলব তারা বিষয়টা গুরুত্ব দিয়ে দেখবে।





















