ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩
  • / ১০৬৬ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইল জেলার গোপালপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন, গোপালপুর উপজেলার রাজগোলাবাড়ী গ্রামের আরজু (৫১) এবং তার স্ত্রী সম্পা বেগম (৪৫)।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুরে স্বামী-স্ত্রী দু’জনে মোহাইল গ্রামে যুগীরগোপা নামীয় একটি দরগায় শিন্নি দিতে যান। সেখান থেকে তারা রেল লাইন দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।

এ সময় তারা রেল সেতু পাড় হওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী ৩৭নম্বর মেইল ট্রেনের নিচে কাটা পড়লে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

ট্যাগস :

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আপডেট সময় : ০৬:৩২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩