রাঙামাটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৭:২৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩
- / ১১০৫ বার পড়া হয়েছে
রাঙামাটিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রাঙামাটি প্রতিনিধিঃ
রাঙামাটিতে জেলা আওয়ামী লীগ’র উদ্যোগে নানান আয়োজনে শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগ’র ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পালিত হয়েছে। আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এরপর রাঙামাটি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজা।
প্রতিষ্ঠা বার্ষিকীর এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এ সময় বক্তৃতা করেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, অংসুইপ্রু চৌধুরী, হাবিবুর রহমান হাবিব, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো.মুছা মাতব্বর প্রমুখ।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
























