ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

রামগড়ে ডাক্তারের হামলায় আহত এক

Astha DESK
  • আপডেট সময় : ০৬:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
  • / ১০৪৭ বার পড়া হয়েছে

রামগড়ে ডাক্তারের হামলায় আহত এক

রহিম হৃদয়/খাগড়াছড়িঃ

খাগড়াছড়ি’র রামগড় পৌরসভাধীন ১নং শ্মশান টিলা এলাকার বাসিন্দা গৌরাঙ্গ চন্দ্র দে (৮৫) জমিতে কাজ করতে গেলে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ডাঃ রাজেন্দ্র ত্রিপুরা (৫৬) গং এর বিরুদ্ধে।

ভূক্তভোগী গৌরাঙ্গ চন্দ্র দে জানান, গতকাল (২জুলাই) সন্ধ্যা ৬.৪০ মিনিটে আমার ছেলের ক্রয়কৃত জমিতে কাজ করার সময় অভিযুক্ত ডাঃ রাজেন্দ্র ত্রিপুরা হঠাৎ করে এসে অকথ্য ভাষায় আমাকে গালাগালি করতে থাকে এবং জমিতে ঘেরাও দেওয়া তাঁর কাটার বেড়া তুলে ফেলে দেন। তখন আমি ওনাকে তাঁর কাটার বেড়া তুলে না ফেলার জন্য বললে আমার ছেলের কাছে ফোন দিতে গেলে ডাঃ রাজেন্দ্র পিছন থেকে আমাকে কিল-ঘুষি ও চড় লাথি মারা শুরু করেন। এসময় আশপাশের মানুষ তাঁর কাছ থেকে আমাকে উদ্ধার করে।

গৌরাঙ্গের ছেলে সহদেব চন্দ্র দে জানান, আমি ২০২২ সালে ২৩৫ নং নাকাপা মৌজার ১০৪৩ নং খতিয়ানের ০.১০ শতক জায়গা বিবাদীর বোন ও এজাহারে অভিযুক্ত ২নং বিবাদী নিরুপমা ত্রিপুরা (৬১) থেকে ক্রয় করে আমি ও আমার ভাইয়ের নামে জায়গাটি রেজিষ্ট্রেশন করেছি। জায়গাটি ক্রয় করার পর আমি বিভিন্ন ফলজ গাছ রোপণ করে ভোগ দখলে আছি।

গতকাল (২ জুলাই) রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় আমার বাবা ঐ ক্রয়কৃত জায়গার মধ্যে কাজ করতে গেলে বিবাদী আমার বাবাকে বাধা প্রদান করে এবং জায়গাটি ১নং বিবাদী ডাঃ রাজেন্দ্র ত্রিপুরা তার বলিয়া দাবি করেন ও জায়গাতে থাকা তার কাটার বেড়া তুলে ফেলে দিতে থাকেন। তখন আমার বাবা তাঁকে তার কাটার বেড়া তুলতে নিষেধ করে আমাকে কল দিতে গেলে পিছন থেকে রাজেন্দ্র এলোপাতাড়ি কিল, ঘুষি লাথি মেরে আমার বাবাকে মারাত্মক ভাবে জখম করে আহত করে।

তিনি আরও বলেন, আমি সংবাদ পেয়ে কাগজপত্র নিয়ে বিবাদীদেরকে প্রদর্শন করিলে বিবাদীরা কোনো কাগজপত্র না মানিয়ে আমাকেও অকথ্য ভাষায় গালাগালি করে। বায়োজৈষ্ঠ বাবাকে মারধরের ফলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে আজ সকালে বাড়িতে নিয়ে আসি। এবিষয়ে রামগড় থানায় একটি অভিযোগ দায়ের করেছি।

এবিষয়ে অভিযুক্ত ডাঃ রাজেন্দ্র ত্রিপুরা বলেন, গৌরাঙ্গ চন্দ্র দে ও তাঁর ছেলেরা মিলে আমাদের জমিতে জোরপূর্বকভাবে বেড়া দিয়ে কলাগাছ লাগিয়েছে। আমি কলাগাছ তুলে দিতে চাইলে আমার হাতের সাথে ধাক্কা লাগলে সে নেল পলিশ লাগিয়ে অভিনয় করেন। আমি তাঁকে আহত করিনি।

এবিষয়ে তদন্ত কর্মকর্তা রামগড় থানা এস আই ফরহাদ জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

ট্যাগস :

রামগড়ে ডাক্তারের হামলায় আহত এক

আপডেট সময় : ০৬:৪১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩