ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র Logo ইউনূসকে করের ৬৬৬ কোটি টাকা দিতে বলা হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল

জয়পুরহাটে দুই নারী ছিনতাইকারী আটক

Astha DESK
  • আপডেট সময় : ০৯:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩
  • / ১১০৮ বার পড়া হয়েছে

জয়পুরহাটে দুই নারী ছিনতাইকারী আটক

জয়নাল আবেদীন জয়/জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটে স্বর্ণের চেইন ছিনতাইকালে দুই নারী ছিনতাইকারী চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ জুলাই) সকালে আধুনিক জেলা হাসপাতালে লাইনে দাঁড়িয়ে থাকা এক নারীর গলার চেইন ছিনতাইকালে তাদের হাতেনাতে আটক করা হয়।জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দৌলতপুর নাকিমুদ্দিনের স্ত্রী সায়েদা আক্তার সাদিয়া (২৬), দর মন্ডল পাড়া গ্রামের জাহেদ মিয়ার স্ত্রী আকলিমা (৩০)।

ওসি সিরাজুল ইসলাম জানান, আটককৃত বেদে সম্প্রদায়ের নারী ছিনতাইকারীরা জনবহুল স্থান টার্গেট করে স্বর্ণের চেইন ছিনতাই করে আসছিলেন। জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে এক নারী ডাক্তারকে দেখাতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ছিনতাইকারীরা ভিড়ের মধ্যে ঢুকে ওই নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেই। পরে পালানোর সময় স্থানীয়রা এগিয়ে এসে ছিনতাইকৃত স্বর্ণের চেইন সহ ওই দুই নারীকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :

জয়পুরহাটে দুই নারী ছিনতাইকারী আটক

আপডেট সময় : ০৯:১৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩