কুমিল্লায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন
- আপডেট সময় : ০৮:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
- / ১০৫৭ বার পড়া হয়েছে
কুমিল্লায় টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন
কুমিল্লা প্রতিনিধিঃ
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে উপকারভোগী পরিবারের মধ্যে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) পণ্য বিতরণ শুরু হয়েছে।
আজ রোববার (১৬ জুলাই) কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত ও অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস।
এ সময় ছিলেন প্যানেল মেয়র ১১নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর আল আমিন সাদী, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আমির হোসেন, কেটিটিসি লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ও মহানগর কৃষক লীগের যুগ্ন আহবায়ক জোনায়েদ শিকদার তপুসহ আরো অনেকে।
জানা গেছে, জেলায় ২ লক্ষ ৬৪ হাজার ৭৪৭ জন রয়েছেন এই টিসিবির আওতায়। সিটি কর্পোরেশনের ২৭টি ওয়ার্ডে ৫৩ হাজার ২২৮ জনের মধ্যে ওই পণ্য বিতরণ করা হচ্ছে। ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ৬০ টাকা দরে দুই কেজি ডাল ও ১০০ টাকা দরে দুই কেজি ভোজ্য তেল মোট ৪৭০ টাকায় পেয়ে খুশি ক্রেতারাও।















