ফরিদপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১০৮৫ বার পড়া হয়েছে
ফরিদপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
ফরিদপুর প্রতিনিধিঃ
সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে ইমামদের করনীয় শীর্ষক একটি প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২৬জুলাই) সকাল সাড়ে ১০ টায় ফরিদপুর সদর উপজেলা মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়।
ফরিদপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ আশিকুল হকের সভাপতিত্বে প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক, অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন এমদাদ হোসাইন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক মোঃ আনিসুজ্জামান শিকদার প্রমূখ।
ইসলামিক ফাউণ্ডেশন ফরিদপুরের উপ পরিচালক মোঃ শাহাবুদ্দীন এর স্বাগত বক্তব্যের আলোচনা সভায় বক্তব্য রাখেন, ইমাম প্রশিক্ষন একাডেমির পরিচালক মোঃ আনিসুজ্জামান শিকদার, দুদকের যুগ্ন পরিচালক মজিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগের উপ পরিচালক শামিম হোসেন, শাহ মসজিদ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, শামসুল উলুম মাদ্রাসার মোহতামিম মওলানা মুফতি কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী প্রমূখ।
জেলার নয়টি উপেজলার প্রায় ৬’শ ইমাম ও খতিবদের অংশগ্রহনে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

















