ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo ‘শ্যোন অ্যারেস্ট নয়’ হাইকোর্টের এ আদেশ স্থগিত Logo রৌমারীতে গরুর নিলামের ভাগবাটোয়ারা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল সেই তাহসিন Logo চট্টগ্রামের সন্ত্রাসী ‘ডেভিড ইমন’ যশোরে আটক Logo আটক না হলে আত্মসমর্পণ করবো-লতিফ সিদ্দিকী Logo মানুষ যে এনসিপি নেতাদের ঝেঁটিয়ে বিদায় করেনি এটিই তাদের সৌভাগ্য-রাশেদ Logo বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি Logo পত্নীতলায় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক Logo ধর্ষণের পর গর্ভের সন্তান নষ্ট করে দিয়েছেন জামায়াত নেতা, আদালতে বিধবা নারী Logo মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যুর পর চল্লিশাও হয়ে গেছে-খাদ্যমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ১০:১৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩
  • / ১১১১ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যুর পর চল্লিশাও হয়ে গেছে-খাদ্যমন্ত্রী

আস্থা ডেস্কঃ

শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ হয়েছে। আর ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই তারেক জিয়া বিদেশ থেকে ফটর-ফটর করে। দেশের যত উন্নয়ন সব আওয়ামী লীগ সরকার করেছে। বিএনপি তাদের আমলে দেশের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে। তাই আগামী নির্বাচনে বিএনপির ভোট চাওয়ার মুখ নেই। তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যু হয়েছে, চল্লিশাও হয়ে গেছে। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় নির্বাচন হবে।

আজ শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নওগাঁর পোরশা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ফখরুল বলেছিলেন ডিসেম্বরের পর দেশ চলবে খালেদা জিয়ার কথায়। অথচ ডিসেম্বর গেল, জানুয়ারি গেল, আগস্টও শেষ হচ্ছে। এখনো শেখ হাসিনার কথায় দেশ চলছে। আর খালেদা জিয়া জেলখানার ভেতরেই থাকলো। নৌকা উন্নয়নের মার্কা। নৌকার সরকার ক্ষমতায় ছিল বলেই দেশের উন্নয়ন হয়েছে। শেখ হাসিনা থাকলে সবখানে উন্নয়ন হয়। শেখ হাসিনার উপকারভোগী সব দলের, সব ধর্মের মানুষ। বিরোধিতা যারা করেন তারা আরও বেশি সুবিধা পেয়েছেন এ সরকারের আমলে। এই উন্নয়নের কথা ভুলে গেলে চলবে না। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকাকে আবারও বিজয়ী করার আহ্বান জানান।

ট্যাগস :

তত্ত্বাবধায়ক সরকারের মৃত্যুর পর চল্লিশাও হয়ে গেছে-খাদ্যমন্ত্রী

আপডেট সময় : ১০:১৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অগাস্ট ২০২৩