ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুনর্বাসন টাস্কফোর্সের চেয়ারম্যান নিযুক্ত হলেন ডা. স্বপন কুমার চাকমা Logo রোয়াংছড়িতে বিশ্ব শিক্ষক দিবস পালিত Logo পানছড়িতে বিশ্ব শিক্ষক দিবস/২৬ উদযাপিত Logo হামলার ফুটেজ না দেওয়ায় সিসিটিভির হার্ডডিক্স খুলে নিলেন সাংবাদিকরা Logo রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের তদন্ত কমিটি গঠন Logo নতুন কারা মহাপরিদর্শক হলেন ব্রিগেডিয়ার জেনারেল আনোয়ারুল কবীর Logo পুলিশের ৭শত সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি Logo রাবিতে সাংবাদিক-শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, আহত অন্তত-১৪ Logo কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীনের ওপর হামলা Logo ম্যানেজ করেই চলে সালমান মুক্তাদিরের শ্বশুরের মদের ব্যবসা

আগামী মাসে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী

Astha DESK
  • আপডেট সময় : ০২:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩
  • / ১১০৭ বার পড়া হয়েছে

আগামী মাসে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্কঃ

আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর দিল্লির প্রগতি ময়দানের ভারত মন্ডপম কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) জোটের ১৮তম শীর্ষ সম্মেলন। দিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে অংশ নেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস এ তথ্য জানিয়েছে। সূত্র-ভারতীয় বার্তা সংস্থা এএনআই।

সম্মেলনে অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, কানাডীয় প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁসহ বিভিন্ন দেশের সরকার প্রধান ও শীর্ষ কূটনীতিকরা।

আয়োজকের পাশাপাশি জি-২০’র সভাপতি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, জি-২০ সম্মেলন আয়োজনে তারা পুরোপুরি প্রস্তুত। আগামী মাসে ভারতের সভাপতিত্বে আয়োজিত এই শীর্ষ সম্মেলন দেশটির সম্ভাবনা এবং ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব তুলে ধরবে বলে আশা করছেন তিনি। জি-২০ এর সভাপতি হিসেবেই ভারত ‘অতিথি দেশ’ হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা। এ সময় তিনি নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দিতে শেখ হাসিনাকে আমন্ত্রণ জানান। প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

ট্যাগস :

আগামী মাসে দিল্লি যাবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০২:২৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩