ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

নারায়ণগঞ্জে বিএনপির দু-পক্ষের সংঘর্ষ, আহত-১৫

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • / ১০৯২ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জে বিএনপির দু-পক্ষের সংঘর্ষ, আহত-১৫

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় বিএনপির কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে মহানগর বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে সাংবাদিকসহ অনন্ত ১৫ জন আহত হয়েছে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটনো হয়। পরে টিয়ারশেল ছুড়ে বিএনপি নেতাকর্মীদের ছত্রবঙ্গ করে পুলিশ। আহ বুধবার (৩০ আগস্ট) বিকেল চারটার দিকে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কালো পতাকা মিছিল করতে আসে বিএনপির নেতাকর্মীরা। এ সময় পেছন থেকে লাঠি হাতে বিএনপির আরেকটি পক্ষ এসে মিছিলে থাকা নেতাকর্মীদের পেটানো শুরু করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি নেতারা। ভাংচুর করে একটি করে অটোরিকশা, মোটরসাইকেল ও সিএনজি। ভিডিও করতে গেলে মারধর করা হয় সময় টিভির ক্যামেরাপারসন আরিফ হোসেন ও ৭১ টিভির ক্যামেরাপারসন উল্লাসকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহত হয় অনন্ত ১৫ জন।

বিএনপি নেতারা জানান, গতকাল মঙ্গলবার যুবদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগরের পৃথক চারটি কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। এই চার কমিটির পদবঞ্চিত ও পদ পাওয়া নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাজাহারুল ইসলাম জোসেফের লোকজন বেশি হামলা চালিয়েছে।

তবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেনের দাবি, বিএনপির কর্মসূচি বন্ধ করতে সরকারি দলের লোকজনের ইন্ধনে এ হামলা চালানো হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিচুর রহমান মোল্লা জানান, বিএনপির নেতাকর্মীদের দুই পক্ষের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় সাংবাদিকসহ কয়েকজন আহত হন। কয়েকটি যানবাহন ভাঙচুর করে বিএনপি নেতাকর্মীরা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। বর্তমানে সেখানে শান্ত পরিবেশ রয়েছে।

ট্যাগস :

নারায়ণগঞ্জে বিএনপির দু-পক্ষের সংঘর্ষ, আহত-১৫

আপডেট সময় : ০৬:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩