ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ইসরাইলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

Astha DESK
  • আপডেট সময় : ১১:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৪৪ বার পড়া হয়েছে

ইসরাইলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজা সীমান্ত এবং পশ্চিমতীরের জেনিনে ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধে ফিলিস্তিনিদের। এ ঘটনায় দখলদার ইসরাইলি বাহিনীর হামলায় আবারও ঝরল চার ফিলিস্তিনির প্রাণ। এ ছাড়া দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৩০ জন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। খবর রয়টার্সের।

বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, ‘গাজা উপত্যাকার নিরাপত্তাবেষ্টনীর সামনে সহিংসতায় জড়ো হয়েছিলেন শত শত ফিলিস্তিনি। তখন দাঙ্গাকারীদের কয়েকজন বিস্ফোরক ডিভাইস সক্রিয় করে’।

বিস্ফোরণে কেউ হতাহত হয়েছেন কিনা, তা নিশ্চিত করেনি কোনো পক্ষ।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা বলেন, সীমান্তে ২৫ বছর বয়সি ইউসুফ রাদওয়ান ঘাড়ে গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে সেখানেই মারা যান। সহিংসতায় আরও ১১ জন আহত হন।

এদিকে জেনিনে ইসরাইলি হামলায় আরও তিন ফিলিস্তিনি যুবক নিহত হয়েছেন।

ইসরাইলের দাবি, অভিযান চালানোর সময় সামরিক বাহিনীর গাড়ির নিচে বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণ ঘটে। আইডিএফ জানিয়েছে, অভিযান চলাকালে বন্দুকধারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে।

ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেনেহ বলেন, গাজা, জেনিন এবং অন্যান্য ফিলিস্তিনি শহরে আমাদের জনগণের বিরুদ্ধে চলমান ইসরাইলি আগ্রাসন পুরো অঞ্চলে সহিংসতা আরও উসকে দেবে।

ট্যাগস :

ইসরাইলি বাহিনীর গুলিতে ৪ ফিলিস্তিনি নিহত

আপডেট সময় : ১১:৫৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩