ঢাকা ১০:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আগামী দিনে যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু: স্পিকার Logo মার্কিন বাণিজ্যচুক্তির কারণে রাজস্ব আয় কমবে Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার

ফুলবাড়িতে বীর মুক্তিযোদ্ধা মোত্তালেব মণ্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

Astha DESK
  • আপডেট সময় : ০৬:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
  • / ১০৭৮ বার পড়া হয়েছে

ফুলবাড়িতে বীর মুক্তিযোদ্ধা মোত্তালেব মণ্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর জেলার ফুলবাড়ি উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও উত্তর শিবপুর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোত্তালেব মণ্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের সোলাকুড়ি গ্রামে তার পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

বার্ধক্যজনিত কারণে এদিন ভোরে উপজেলার শোলাকুড়িতে নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোত্তালেব মন্ডল চাকরিকালে উপজেলায় কয়েকবার এবং জেলায় একবার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।

মোত্তালেব মণ্ডলের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকার্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল কামাহ্ তমাল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, এছারউদ্দিন, আব্দুল জলিল, ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান, এলুয়াড়ি ইউপি চেয়ারম্যান মাওলানা নবীউল ইসলাম প্রমুখ।

ট্যাগস :

ফুলবাড়িতে বীর মুক্তিযোদ্ধা মোত্তালেব মণ্ডলকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট সময় : ০৬:২৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩