ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

মনিরামপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

Astha DESK
  • আপডেট সময় : ০২:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩
  • / ১০৬২ বার পড়া হয়েছে

মনিরামপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

যশোর প্রতিনিধিঃ

যশোর জেলার মনিরামপুরে নিজ বাড়ির সামনে উদয় শংকর বিশ্বাস (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। পরে খুলনা হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

উদয় শংকর উপজেলার পাঁচাকড়ি গ্রামের রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের সংস্কৃতি বিষয়ের প্রভাষক ছিলেন।

নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য বলেন, সকালে টেকেরঘাট বাজার থেকে বাজার করে নিজের মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন উদয় শংকর বিশ্বাস। বাড়ির কাছাকাছি পৌঁছালে দুর্বৃত্তরা তাঁকে গুলি করে। এতে তিনি মোটরসাইকেল থেকে পড়ে যান।

স্থানীয়রা বলছেন, সকালে পাঁচাকড়ি বৈকালি মোড়ে একটি চায়ের দোকানে দুই যুবক মোটরসাইকেল চালিয়ে এসে চা পান করেন। তাঁদের একজনের মাথায় হেলমেট ছিল। দোকানের লোকজন পরিচয় জানতে চাইলে তাঁরা খুলনার ফুলতলা এলাকা থেকে এসেছেন বলে জানান। অপরিচিত ওই দুই যুবকই যুবলীগ নেতাকে গুলি করে পালিয়ে গেছেন।

নেহালপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক আব্দুল হান্নান যুবলীগ নেতা উদয় শংকর খুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমি খুলনায় হাসপাতালে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পারবো।

ট্যাগস :

মনিরামপুরে যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

আপডেট সময় : ০২:০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩