ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

ধামইরহাটে রোগীকে আর্থিক সহায়তা দিলেন ফিরোজ-দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন

Astha DESK
  • আপডেট সময় : ০৫:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ১২১৭ বার পড়া হয়েছে

ধামইরহাটে রোগীকে আর্থিক সহায়তা দিলেন ফিরোজ-দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন

মোঃ এ কে নোমান/নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে জটিল রোগে আক্রান্ত এক শিশুর পাশে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান নাগরিক ফিরোজ হোসেন দম্পতির সংগঠন ফিরোজ-দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন। নগদ অর্থ পেয়ে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন ৫ বছর বয়সী শিশু আব্দুল্লাহ।

জানা গেছে, থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ায় শিশু আব্দুল্লাহ’র এর মা তার সংসার জীবনে ইতি টানতে হয়। মা মরিয়ম বেগম তার বাবা মহিদুল ইসলামের সংসারে ছেলে আব্দুল্লাহর চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর সহ বিভিন্ন সহযোগিতায় ছেলেকে চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন। সম্প্রতি অর্থ সংকটে অসুস্থ্য আব্দুল্লাহ’র খবর জানতে পেরে ধামইরহাটের কৃতি সন্তান বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকান নাগরিক ফিরোজ হোসেনের নির্দেশনায় ভুক্তভোগীর বাড়ী পূর্ব শালুককুড়ি গ্রামে ছুটে যান ফিরোজ ও দোলা মানবকল্যান ফাউন্ডেশনের অর্থ পরিচালক মো. রুহেল আহম্মেদ ।

সেখানে গিয়ে থ্যালাসেমিয়ায় আক্রান্ত আব্দুল্লাহকে তাৎক্ষনিক ৩ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন ফিরোজ ও দোলা মানবকল্যান ফাউন্ডেশনের অর্থ পরিচালক মোঃ রুহেল আহম্মেদ। এছাড়াও জটিল রোগে আক্রান্ত আমাইতাড়া গ্রামের মোসা. লিলিফা বেগম, বীরগ্রামের মোসা. আনোয়ারা বেগম ও জমজ কন্যা সন্তানের বাবা আব্দুল কাদেরকেও আর্থিক সহায়তা প্রদান করেছে মানবিক সংগঠন ফিরোজ-দোলা মানবকল্যান ফাউন্ডেশন। ইতিপূর্বে করোনা মহামারীকালিন সময়েও প্রায় ৩ শতাধিক পরিবারের খাদ্য সামগ্রী ও কয়েকটি মসজিদ এবং এতিমখানায় এককালীন আর্থিক অনুদান প্রদান করেছে এই সংগঠনটি।

ট্যাগস :

ধামইরহাটে রোগীকে আর্থিক সহায়তা দিলেন ফিরোজ-দোলা মানবকল্যাণ ফাউন্ডেশন

আপডেট সময় : ০৫:৩০:২২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩