খাগড়াছড়ি সদরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খাদ্দ্যসশ্য বিতরণ
- আপডেট সময় : ০৭:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ১০৭২ বার পড়া হয়েছে
খাগড়াছড়ি সদরের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে খাদ্দ্যসশ্য বিতরণ
মোফাজ্জল হোসেন ইলিয়াছঃ
খাগড়াছড়ি সদর উপজেলাধীন ৫টি ইউনিয়ন পরিষদের (সকল ধর্মের) সদর পিআইও এর উদ্যোগে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চাউল বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম এর অফিস কক্ষে এ এ বিতরণ করা হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান শানে আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুনির হোসেনসহ ইউপি পরিষদের চেয়ারম্যান সদস্যরা ও খাদ্যশস্য গ্রহনকারী সকল ধর্মীয় প্রতিষ্ঠানের সদস্য এবং সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, খাদ্যশস্য বিতরণ অনুষ্ঠানে মসজিদ ৪৫টি, বৌদ্ধ ধর্মের ১৩৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে ও হিন্দুদের ২০টি মন্দিরে আনুমানিক (প্রায় ১৬৫ মেট্রিক টন খাদ্যশস্য চাউল বিতরন করা হয়।















