ঢাকা ০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাঙামাটিতে ব্রাশ ফায়ারে ইউপিডিএফ নেতা নিহত: ২ বোন গুলিবিদ্ধ Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু

কালীর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই!

Habibur Rahman Monna
  • আপডেট সময় : ০৮:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩
  • / ১৪২৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।।

কালীর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কথিত ভূয়া ডা: আমিন হোসেনের বিরুদ্ধে শিক্ষক-কর্মচারী নিয়োগ, অর্থ আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতাসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ পাওয়া গছে।

গত বৃহস্পতিবার (২৬শে অক্টোবর) দুপুরে গলিয়ারা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল প্রধানের বক্তব্য আর ভুক্তভোগী দলীয় নেতারা এ অভিযোগ তোলেন যা বর্তমান নেট দুনিয়ায় ভাইরাল।

বিদ্যালয়ে মাঠ ভরা প্রকল্প বাস্তবায়নে ৩লাখ টাকার কাজ ৪ ট্রাক বালুর মাধ্যমেই সম্পন্ন করেন। যার ফলে বৃষ্টির মৌসুমে পানিতে টুই-টুম্বর হয়ে থাকে মাঠ।

এসব টাকা আত্মসাৎ এর ক্ষেত্রে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোশন আলম, সিনিয়র শিক্ষক আবুল খায়ের পাটোয়ারী সহ ম্যানেজিং কমিটির অন্যান্য সদস্যদের ও জড়িত থাকার বিষয়টির সত্যতা পাওয়া গিয়েছে।

স্কুল পরিচালনা কমিটির প্রধান হয়েও একের পর এক অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে আছেন তিনি। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্যের পাশাপাশি অসন্তোষ তৈরি হচ্ছে বিদ্যালয়ের অভিভাবক ও স্থানীয় সচেতন ব্যক্তিবর্গদের মধ্যে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার  কালীর বাজারে ১৯৪৭ সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এই প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীদের অনেকে সরকারি-বেসরকারি বড় বড় পদে দায়িত্ব পালন করছেন।

আমিন হোসেন স্বনামধন্য এই প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির পদে দায়িত্ব পাওয়ার পর প্রথম থেকেই নানা অনিয়ম শুরু হয়ে আসছে।

স্থানীয় চেয়ারম্যান জামাল প্রধান জানান, সে এই  বিদ্যালয়ে বার বার সভাপতি হয়ে শিক্ষক-কর্মচারী নিয়োগ বাণিজ্য শুরু করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করছেন। অযোগ্য ব্যক্তিকে সভাপতি করার কারণে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন হচ্ছে অন্য দিকে প্রতিষ্ঠানটি ধ্বংসের দ্বারপ্রান্তে। আমিন হোসেনকে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির পদ থেকে সরিয়ে প্রতিষ্ঠানকে বাঁচানোর দাবি জানিয়েছেন

ট্যাগস :

কালীর বাজার মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতির বিরুদ্ধে অভিযোগের শেষ নেই!

আপডেট সময় : ০৮:২৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩