ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

গাজায় পারমাণবিক বোমার দেড় গুণ ধ্বংসক্ষমতার বোমা ফেলেছে দখলদার ইসরায়েল

Astha DESK
  • আপডেট সময় : ১০:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩
  • / ১০৫৮ বার পড়া হয়েছে

গাজায় পারমাণবিক বোমার দেড় গুণ ধ্বংসক্ষমতার বোমা ফেলেছে দখলদার ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজায় ইসরায়েলি আক্রমণ শুরু হয়েছে গত ৭ অক্টোবর। এরপর পেরিয়ে গেছে ২৭ দিন। নির্বিচারে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এখন শুরু করেছে স্থল অভিযানও।

গাজার প্রশাসনের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, মাত্র

২৪ দিনে অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলি বাহিনী ১৮ হাজার টনের বেশি বোমা ফেলেছে। গত ৩০ অক্টোবর গাজার জনসংযোগ বিভাগ এ তথ্য দেয়। সে হিসাবে ২৪ দিনে গাজার প্রতি বর্গকিলোমিটারে পড়েছে গড়ে অন্তত ৫০ টন বিস্ফোরক।

এই পরিমাণ বিস্ফোরক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে অন্তত দেড় গুণ বেশি ক্ষতি করতে সক্ষম।

জনসংযোগ বিভাগের বিবৃতিতে আরও বলা হয়েছে, ২৩ থেকে ৩০ অক্টোবর দখলদার ইসরায়েলি বাহিনী গাজায় অন্তত ১২ হাজার টন বোমা ফেলেছে। যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমা যে পরিমাণ ক্ষতিসাধনে সক্ষম, তার প্রায় সমান।

গাজার জনসংযোগ বিভাগের প্রধান সালামা মারুফ বলেন, ইসরায়েলি হামলায় গাজার প্রায় ১০ হাজার মানুষ হয় নিহত, নয়তো নিখোঁজ হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর হামলায় ৮৫ সরকারি ভবন বিধ্বস্ত হয়েছে। পাশাপাশি ৪৭টি মসজিদ,৩টি গির্জাও বিধ্বস্ত হয়েছে। আবাসিক ভবন বিধ্বস্ত বা ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ। এর মধ্যে ৩২ হাজার বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

ট্যাগস :

গাজায় পারমাণবিক বোমার দেড় গুণ ধ্বংসক্ষমতার বোমা ফেলেছে দখলদার ইসরায়েল

আপডেট সময় : ১০:৪৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০২৩