ঢাকা ১২:২৩ অপরাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে একমঞ্চে জনগণের মুখোমুখি ১০ প্রার্থী Logo পানছড়িতে ধানের শীষের সমর্থনে শ্রমিক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত Logo শেরপুরে জামায়াত–বিএনপি সংঘর্ষে নিহত-১, আহত অন্তত-৪ Logo ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামীর বাংলাদেশের দিকনির্দেশনা নির্ধারণ-এয়াকুব আলী Logo খাগড়াছড়িতে জামায়াতের নির্বাচনী গণমিছিল শেষে সমাবেশে Logo পানছড়িতে অষ্টপ্রহার ব্যাপী মহানামযজ্ঞ ও সরস্বতী পূজা পরিদর্শনে বিএনপি Logo পানছড়িতে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান Logo আপনারা থাকার কষ্ট করছেন, আমরা এখানে উঁচু উঁচু বিল্ডিং করে দিতে চাই Logo পানছড়িতে খালেদা জিয়ার স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্টিত Logo ছয় মাসে ব্যাংক থেকে ৬০ হাজার কোটি টাকা ঋণ নিলো সরকার

কিশোরগঞ্জের ইটনায় বিশ কেজি গাঁজাসহ আটক ১

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
  • / ১০৯৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় বিশ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিটে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার অটো স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটককৃত অপু মালাকার (১৯) ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার সিংগারবিল (উথারিয়াপাড়া) গ্রামের মৃত মন্টু মালাকারের ছেলে।

এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী জানান, শুক্রবার সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজার অটো স্ট্যান্ডে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ অপুকে আটক করা হয়।

এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে ইটনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

কিশোরগঞ্জের ইটনায় বিশ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট সময় : ০৪:৪৮:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪