ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo গুইমারায় শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত Logo খাগড়াছড়িতে অতিঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলিতে সুষ্ঠু ভোট গ্রহণের দাবিতে ৪ প্রার্থীর সংবাদ সম্মেলন Logo মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার কোনোভাবেই কাম্য নয়-মাহদী Logo ১৬ মাসে ৫৬০ হয়রানি, ১১৪৪ সাংবাদিক আক্রান্ত Logo ভোলায় প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ Logo উখিয়ায় বিএনপি ছেড়ে ৫শ নেতাকর্মী জামায়াতে যোগদান Logo প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান: দ্য ইকোনমিস্ট Logo খাগড়াছড়ি প্রার্থীদের সাথে খাগড়াছড়িতে সেনা বাহীনির মতবিনিময় Logo খাগড়াছড়ি সংসদীয় আসনে ৬ প্রার্থীর বৈঠকের গুঞ্জন Logo খাগড়াছড়িতে ২০৪টি কেন্দ্রের মধ্যে ১৮৫টিকেই ঝুঁকিপূর্ণ

প্রতিবেশীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে আটক-২

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০১:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
  • / ১০৬৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ সদর উপজেলার কর্শাকড়িয়াইল নতুন বাজার এলাকা থেকে একটি পাইপগান, একটি চাইনিজ কুড়াল ও একটি চাপাতিসহ দুইজন অস্ত্রধারীকে আটক করেছে র‍্যাব-১৪,সিপিসি-২, কিশোরগঞ্জ।

শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার কড়িয়াইল নতুন বাজার চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় তাদের অস্ত্রসহ আটক করা হয়।

আজ শনিবার (২৯জুন) সাড়ে ১১টায় র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জের ক্যাম্পের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো.আশরাফুল কবির এসব তথ্য জানান।

আটককৃত ব্যক্তিরা হলেন—মনোকর্শা গ্রামের মৃত আ. খালেকের ছেলে মো. নবী হোসেন (৪৯) ও সোহরাব মিয়ার ছেলে মো. দেলোয়ার হোসেন (২৪)।

র‌্যাব বলেন, কিশোরগঞ্জ ক্যাম্পের রাত্রীকালীন টহল টিম গতকাল রাতে সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী ও অবৈধ মালামাল উদ্ধার অভিযানসহ নিয়মিত টহল ডিউটির অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন কর্শাকড়িয়াল নতুন বাজার হইতে মনোকর্শা গ্রামগামী পাঁকা রাস্তায় চেকপোস্ট কার্যক্রম পরিচালনার সময় রাত ১টা ৪৫মিনিটে দুইজন অজ্ঞাতনামা ব্যক্তি র‌্যাবের চেকপোস্টের নিকট আসলে র‌্যাবের চৌকশ ও আভিযানিক দল তাদেরকে চ্যালেঞ্জ করে এবং দেহ তল্লাশী করে।

দেহ তল্লাশী করে তাদের নিকট হইতে ১টি ধারালো চাইনিজ কুড়াল, ১টি চাপাতি এবং ১টি পাইপগান উদ্ধার করে।

অস্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় যে, তাদের সাথে ব্যাটারী চুরির ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলের পাশেই তাদের প্রতিবেশী মো. ওসমান আলীর সাথে তাদের বিরোধ চলছিল। উক্ত বিরোধের জের ধরে তারা উল্লেখিত দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে মো. ওসমান আলীকে অস্ত্র দিয়ে ফাঁসানোর জন্য বেআইনীভাবে অস্ত্র নিয়ে তারা মো. ওসমান আলীর বাড়ির দিকে অগ্রসর হচ্ছিল।

উক্ত বিষয়ে ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিবেশীকে অস্ত্র দিয়ে ফাঁসাতে গিয়ে র‌্যাবের হাতে আটক-২

আপডেট সময় : ০১:৪৮:১৯ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪