ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo আজ ফুলবাড়ীয়া সফরে আসছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী Logo রাজারহাটে ট্রাক ও সিএনজির সংঘর্ষে নিহত-১, আহত-৫ Logo লালমনিরহাটে একই মঞ্চে হিন্দু-মুসলিমের যৌতুকহীন বিয়ে Logo চুয়াডাঙ্গায় বুপ্রেনরফাইন ইনজেকশনসহ মাদক কারবারী আটক Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিলেন ১শ পরীক্ষার্থী Logo রাজধানীর খাজা মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট Logo আওয়ামী লীগের দাফন হয়ে গেছে Logo খামেনির শেষ বিদায়ে যোগ দিলে সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের Logo প্রকাশ্যে ক্ষমা ও শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ফুয়াদের নামে লিগ্যাল নোটিশ Logo রাজনৈতিক দল নিষিদ্ধ করা গণতান্ত্রকে দুর্বল করতে পারে-কংগ্রেসের সদস্য গ্রেস মেং

ধামইরহাটে তিন বছর ধরে ভিক্ষুকদের জন্য গরু-খাসির ভোজ, ব্যতিক্রমী উদ্যোগ মানবসেবার

Astha DESK
  • আপডেট সময় : ০৮:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫
  • / ১১৬৫ বার পড়া হয়েছে

নওগাঁর ধামইরহাটে ভিক্ষুকদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মানবসেবা’। ২০২২ সালের জানুয়ারি থেকে প্রতি মাসের শেষ শুক্রবার শতাধিক ভিক্ষুককে গরু ও খাসির মাংস দিয়ে ভাত খাওয়াচ্ছে সংগঠনটি। কখনো পোলাও-মাংস, কখনো বা সাদাভাত-মাংস রান্না করে তাদের আপ্যায়ন করা হয়। টানা তিন বছর ধরে এই সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছেন সংগঠনটির কর্ণধার রাসেল মাহমুদ।

শুক্রবার (৩১ জানুয়ারি) ৩৭তম মাসের খাবার বিতরণ করা হয়, যেখানে গরু ও খাসির মাংস পরিবেশন করা হয়। জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান সৌদি আরব থেকে আসা দুম্বার মাংসের কিছু অংশ সম্প্রতি মানবসেবাকে প্রদান করেন। পরে নিজ হাতে সেই দুম্বার মাংস রান্না করে ভিক্ষুকদের খাওয়ান তিনি। একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রদত্ত শীতবস্ত্র উপস্থিত ভিক্ষুকদের মাঝে বিতরণ করেন।

সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ বলেন, ‘মানবসেবার সকল সদস্যদের স্বেচ্ছায় দেওয়া অর্থেই আমাদের সংগঠন পরিচালিত হয়। শুধু ভিক্ষুকদের খাওয়ানোই নয়, তাদের পুনর্বাসনেও আমরা কাজ করছি। ইতোমধ্যে বেশ কয়েকজন ভিক্ষুককে ছাগল দিয়ে স্বাবলম্বী করেছি। আবার কারও জন্য দোকান তৈরি করে মালামাল কিনে দিয়েছি। আমাদের সহায়তায় একজন ভিক্ষুক এখন ধামইরহাট বাজার বণিক সমিতির সদস্য হয়েছেন। ৩১ জানুয়ারির আয়োজনে ছিল আমাদের ৩৭তম মাসের খাবার বিতরণ। ভবিষ্যতে অসহায় প্রবীণদের জন্য একটি বৃদ্ধাশ্রম গড়ার পরিকল্পনাও রয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পুনর্বাসনে এগিয়ে আসা উচিত। মানবসেবা সংগঠন যে কাজ করছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’

মানবসেবার এই উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন ও তাদের নিয়মিত আহারের ব্যবস্থা করে সংগঠনটি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সচেষ্ট রয়েছে।

এমকে/আস্থা

ট্যাগস :

ধামইরহাটে তিন বছর ধরে ভিক্ষুকদের জন্য গরু-খাসির ভোজ, ব্যতিক্রমী উদ্যোগ মানবসেবার

আপডেট সময় : ০৮:৪৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২৫