ঢাকা ০৯:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo যেসব দেশে গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হওয়ার পরও কার্যকর হয়নি Logo শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছে প্রধানমন্ত্রী Logo জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদল Logo মেঘমল্লার বসুর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি Logo একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর Logo ভারতীয় স্পাইসজেটকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিলো বাংলাদেশ Logo ঝটিকা মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৮ কর্মী আটক Logo ইউনূস সরকারের শেষ সময়ের বাণিজ্য চুক্তি নিয়ে বিতর্ক কেন? Logo প্রথম আলোয় হামলা: অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা-ফাওজুল কবীর Logo বিএনপি’র প্রতি আমার অভিমান শুরু হতে চলেছে-রব রাজা

দেওয়ানগঞ্জে যাত্রী বেশে অটোরিকশায় উঠে ছিনতাই, গ্রেপ্তার ২

Astha DESK
  • আপডেট সময় : ০৬:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / ১১৪১ বার পড়া হয়েছে

জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী – কাউনিয়ারচর সড়কে ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে দুই ছিনতাইকারিকে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ।

অদ্য বৃহস্পতিবার  বকশিগঞ্জ থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মামুন ওরফে সুমন (২৭) বকশিগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পলাশতলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও জাকিরুল (২৫) একই এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

উল্লেখ্য, গত (০৩ মার্চ) রাত ১০টার দিকে দেওয়ানগঞ্জ  উপজেলার ডাংধরা ইউনিয়নের সানন্দবাড়ি-কাউনিয়ারচর সড়কের হারুয়াবাড়ী এলাকায় কাউনিয়ারচর বাজার থেকে সানন্দবাড়ি বাজারে যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া নেয় এক ছদ্মবেশী যাত্রী।

ইজিবাইকটি হারুয়াবাড়ি এলাকায় পৌঁছালে ইজিবাইক চালক জহরুল মোল্লাকে (৩৫) পিছন দিক থেকে  মাথায় রড দিয়ে আঘাত করে।  পরে চালককে রাস্তায় ফেলে দিয়ে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় জহুরুল মোল্লাকে উদ্ধার করেন স্থানীয়রা।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানান, ব্যাটারিচালিত ভ্যান ছিনতাইয়ে জড়িত অভিযোগে মামুন ওরফে সুমন ও জাহাঙ্গীর নামে দুই ব্যাক্তিকে বৃহস্পতিবার তাদেরকে বকশিগঞ্জ থেকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমকে/আস্থা

দেওয়ানগঞ্জে যাত্রী বেশে অটোরিকশায় উঠে ছিনতাই, গ্রেপ্তার ২

আপডেট সময় : ০৬:০২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫