ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:

তাড়াইলে শিশু তৃষা ধর্ষণ মামলার আসামি সুরুজ দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
  • / ১১১৫ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার মেছগাঁও মোড়াকান্দি গ্রামের ১১ বছরের শিশু তৃষা ধর্ষণ মামলার আসামি সুরুজ আলীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে মেছগাঁও মোড়াকান্দি এলাকাবাসী ও তাড়াইলের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে তাড়াইল উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে এলাকাবাসীদের মধ্যে বক্তব্য রাখেন, ফজলুর করিম, আব্দুল হাকিম ও শিক্ষার্থীদের মধ্যে আতাবুর, মো. আলম, সোহাগসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে নারী ও শিশু নির্যাতন, নিপীড়ন, ধর্ষণ, সহিংসতা বেড়েই চলেছে। এর বড় একটি কারণ বিচারহীনতার রেওয়াজ। ক্ষমতা ও অর্থের দিয়ে অনেক সময় অপরাধীরা পার পেয়ে যায়। এতে সমাজে অপরাধ প্রবণতা আরও বাড়তে থাকে। সম্প্রতি নারীর প্রতি বিদ্বেষমূলক কর্মকাণ্ড বেড়েই চলছে।

এ সময় বক্তারা ধর্ষক সুরুজ মিয়াকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার না করলে তাড়াইল থানার ওসি সাব্বির রহমানকে প্রত্যাহারের আল্টিমেটাম দেন।

ট্যাগস :

তাড়াইলে শিশু তৃষা ধর্ষণ মামলার আসামি সুরুজ দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫