ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

ফারুককে সরাতে ৮ পরিচালকের চিঠি, আমি পদত্যাগ করব না-ফারুক

Astha DESK
  • আপডেট সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫
  • / ১৭০২ বার পড়া হয়েছে

ফারুককে সরাতে ৮ পরিচালকের চিঠি, আমি পদত্যাগ করব না-ফারুক

স্পোর্টস ডেস্কঃ

যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে ক্রিকেট অঙ্গনে। বৈঠকের পর থেকেই শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। দেশের বিভিন্ন গণমাধ্যমে সূত্রের বরাত দিয়ে জানায়, ক্রীড়া মন্ত্রণালয় বিসিবির বর্তমান সভাপতির ওপর অনাস্থা প্রকাশ করেছে।

তবে এ বিষয়ে সরাসরি প্রতিক্রিয়া জানিয়ে ফারুক আহমেদ বলেন, তিনি পদত্যাগ করবেন না। তার ভাষায়, ‘আমি দায়িত্ব নিয়েছি দেশের ক্রিকেটের উন্নয়নের জন্য। কিছু মতভেদ থাকলেও, দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না।

ঘটনার ধারাবাহিকতায় বিসিবির ৮ জন পরিচালক একযোগে সভাপতির বিরুদ্ধে অনাস্থা পত্রে স্বাক্ষর করে, ফারুকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর চিঠি লিখেছিলেন বোর্ড পরিচালকরা। তবে ওই চিঠিতে একমাত্র স্বাক্ষর করেননি সাবেক ক্রিকেটার ও বোর্ড পরিচালক আকরাম খান।

বোর্ডের অভ্যন্তরে এ ধরনের অনাস্থা প্রকাশ বিরল ঘটনা নয়, তবে এবার পরিস্থিতি তুলনামূলকভাবে বেশ উত্তেজনাপূর্ণ। বোর্ডের নীতিনির্ধারণী মহলে গুঞ্জন চলছে, এই অনাস্থার ফলে বিসিবিতে বড় ধরনের রদবদল আসতে পারে।

ক্রিকেট বোর্ডের নেতৃত্বে এমন দ্বন্দ্ব দেশের ক্রিকেট ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ আসর থাকায়, নেতৃত্বে স্থিতিশীলতা এখন সময়ের দাবি।

ট্যাগস :

ফারুককে সরাতে ৮ পরিচালকের চিঠি, আমি পদত্যাগ করব না-ফারুক

আপডেট সময় : ০৭:২৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫