ঢাকা ০৩:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo জাতীয় নেতাদের ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে হবে: প্রধানমন্ত্রী Logo রূপপুরে জ্বালানি লোডিংয়ের অনুমোদন: এপ্রিলের শেষে উদ্বোধন Logo প্রধানমন্ত্রীর সঙ্গে আ.লীগের সাবেক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ Logo রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয়তাবাদী ফ্রন্ট এবং ধানের শীষ Logo মুখস্থভিত্তিক বিসিএস থেকে দক্ষতাভিত্তিক পদ্ধতিতে যাচ্ছে সরকার: সংসদে প্রতিমন্ত্রী Logo গণভোটের রায় বাস্তবায়নে ১১ দলীয় জোটের কর্মসূচি ঘোষণা Logo সরকার-জনপ্রতিনিধি ছাড়া সংবিধান সংশোধনের অধিকার কারো নেই: স্পিকার Logo মার্কিন যুদ্ধবিমান ধ্বংশ করছে ইরানি ম্যানপ্যাড Logo তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু Logo হাম ও উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

আয় লুকানোর অভিযোগে হলে বন্ধ হতে পারে বড় ছবির রিল

ওয়ার ২’–‘কুলি’ বক্স অফিসে ধরা খেলেই দুই লাখ জরিমানা

Astha DESK
  • আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / ২০০৩ বার পড়া হয়েছে
Photo Collect

বিনোদন প্রতিবেদক: ভারতের বড় পর্দায় এ মাসের সবচেয়ে বড় দাপুটে আগমন—‘ওয়ার ২’ আর ‘কুলি’। এই দুই ছবির পোস্টারেই এখন চারদিকে উত্তেজনা, বুকিং কাউন্টারে লম্বা লাইন ধরানোর মতো হাওয়া। কিন্তু এর মাঝেই সিনেমা হল মালিকদের জন্য এল একেবারে চাপের খবর।

বলিউডের দুই শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান—ইয়াশ রাজ ফিল্মস (YRF) এবং সান পিকচার্স—মাঠে নেমেছে হিসাবের শুদ্ধি অভিযান নিয়ে। তারা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, বক্স অফিস আয়ের হিসাব গোপন বা কম দেখালে প্রতি স্ক্রিনে ধরা হবে দুই লাখ রুপি জরিমানা। শুধু তাই নয়, ধরা পড়া হলে পরবর্তীতে তাদের কোনো ছবির রিল আর ঐ হলে ঢুকবেই না। মানে একবার চুরি করলে সিনেমা জগতের ব্ল্যাকলিস্টে নাম লিখিয়ে ফেলতে হবে!

শুধু মুখের কথা নয়, সান পিকচার্স তো বিষয়টিকে আরও কড়া করে ফেলেছে। তাদের বিশেষ প্রতিনিধি সরাসরি সিনেমা হলে গিয়ে টিকিট বিক্রির খাতা, দাম, সংখ্যা—সব খুঁটিয়ে যাচাই করবে। কোনো অজুহাত—বন্ধু-আত্মীয়ের জন্য ফ্রি শো, ভিআইপি সিটে ‘ম্যানেজ’—এসব একেবারেই বরদাস্ত হবে না।

এই কড়াকড়ি ঘোষণার পর সিনেমা হল মালিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, এটা স্বচ্ছ ব্যবসার জন্য ভালো পদক্ষেপ; আবার কেউ গলা নামিয়ে বলছেন, “বুঝতেই পারিনি, এত কড়াকড়ি হবে!”

তবে একটাই কথা—সৎ পথে থাকলে ভয় নেই, কিন্তু হিসাবের খাতায় কেচ্ছা করলে দুই লাখের ফটকা পেতে হবে। আর সেটা যে খুব আরামদায়ক হবে না, তা বলাই বাহুল্য।

এমএইচ/আস্থা

আয় লুকানোর অভিযোগে হলে বন্ধ হতে পারে বড় ছবির রিল

ওয়ার ২’–‘কুলি’ বক্স অফিসে ধরা খেলেই দুই লাখ জরিমানা

আপডেট সময় : ০১:৪২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫