ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জ জেলা বিএনপি

ভাঙন নয়, ঐক্যের পথে হাঁটলেন রুহুল-সোহেল

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১১:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৩০৫ বার পড়া হয়েছে

ছবি: আস্থা

দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে ঘিরে শুরু থেকেই ক্ষোভ ও অসন্তোষের সুর শোনা যাচ্ছিল। কাউন্সিলর তালিকায় দলের অভিজ্ঞ ও প্রবীণ নেতাদের নাম বাদ পড়ায় ক্ষুব্ধ হন অনেকেই। এতে তৃণমূলে হতাশা ছড়িয়ে পড়ে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা থেকে আগত ২ হাজার ৯০ জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে ভোট দেন। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। রাত এগারোটার দিকে সভাপতি পদপ্রার্থী সাবেক সহ-সভাপতি রুহুল হোসাইন ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল ভোট কারচুপির অভিযোগ তোলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি হস্তক্ষেপ করে সমাধান দেন।

পরে রাত ৩টার দিকে ফলাফল প্রকাশ হয়। এতে নতুন কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হন শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোন মাজহারুল ইসলাম।

রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা শহরের বহুমুখী সমবায় সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন রুহুল হোসাইন ও খালেদ সাইফুল্লাহ সোহেল। সেখানে তারা দলীয় ঐক্যের স্বার্থে সব অভিযোগ প্রত্যাহারের ঘোষণা দেন। একইসঙ্গে নবনির্বাচিত সভাপতি শরিফুল আলম ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামকে অভিনন্দন জানান।

সংবাদ সম্মেলনে তারা বলেন, আমরা ব্যক্তিগত লড়াইয়ে বিশ্বাসী নই। বিএনপির বৃহত্তর স্বার্থে ও আগামী জাতীয় নির্বাচনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব। তারা সবস্তরের নেতাকর্মীদের বিভক্তি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনে নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সকলে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেন।

কিশোরগঞ্জ জেলা বিএনপি

ভাঙন নয়, ঐক্যের পথে হাঁটলেন রুহুল-সোহেল

আপডেট সময় : ১১:২৫:৩৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫