ঢাকা ১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হলো সড়ক অবরোধ Logo খাগড়াছড়িতে অটোরিকশা দুর্ঘটনায় শিশু নিহত, আহত-৩ Logo সাজেক পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার দাবি ব্যবসায়ীদের Logo সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অবরোধকারীদের গুলি বিনিময় Logo চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন ট্রাম্প পুতিন ও শি Logo হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের পক্ষেই যুক্তরাষ্ট্র: বোরহান কবীর Logo ফুলবাড়ীতে বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ Logo পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজির সাক্ষাৎ Logo সাংবাদিক আলিফ হত্যার বিচার ও জহিরুলের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে শ্রীপুরে মানববন্ধন Logo পুঠিয়ায় সপ্তাহ ধরে নিখোঁজ মাদ্রাসার দুই ছাত্র

কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ১০:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫
  • / ১২৬৯ বার পড়া হয়েছে

রওজা মনি হত্যাকাণ্ডের বিচার দাবিতে মানববন্ধন করছে মারিয়া এলাকাবাসী। ছবি: আস্থা

কিশোরগঞ্জের চর মারিয়া এলাকায় ছয় বছর বয়সী শিশু রওজা মনির হত্যাকাণ্ডের পাঁচ মাস পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত আসামিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চর মারিয়া হাফিজিয়া মাদরাসা সংলগ্ন সড়কের দুই পাশে দাঁড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেন, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মো. ইসরাঈল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সড়কের দুই পাশে দাঁড়িয়ে মানববন্ধন করছে চর মারিয়া এলাকাবাসী

ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডের সঠিক তদন্ত সম্পন্ন করে এজাহারভুক্ত সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানান।

উল্লেখ্য, গত ৬ জুলাই বিকেলে বাড়ির সামনে খেলতে বের হয়ে নিখোঁজ হয় রওজামনি। নিখোঁজের পাঁচ দিন পর, ১১ জুলাই, তার অর্ধগলিত মরদেহ বাড়ির পাশের একটি পাটখেত থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার পর সন্দেহভাজন একজন আসামিকে গ্রেফতার করলেও উচ্চ আদালত তাকে জামিন দেয়।

কিশোরগঞ্জে রওজা মনি হত্যার বিচার দাবিতে গ্রামবাসীর মানববন্ধন

আপডেট সময় : ১০:৪৮:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫