ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
Logo রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা Logo রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ Logo কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৩ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা Logo এমপির সঙ্গে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি করা নারীর বয়সের পার্থক্য ৫৭ বছর! Logo চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জন নিহত Logo এসএমপি’র নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম Logo রাঙামাটিতে বন্যায় ক্ষতি সব সেক্টরে: ক্ষতিগ্রস্ত ১ লাখের বেশি মানুষ Logo ময়মনসিংহে ট্রাক-অটো সংঘর্ষে নিহত-৩, আহত-১ Logo একাধিক স্থানে অপ্রাপ্তবয়স্ক তরুণীর সঙ্গে এমপি নজরুলের ভিডিও আছে, দাবি ড্রাইভারের Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

Doinik Astha
Doinik Astha
  • আপডেট সময় : ০৯:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
  • / ১১৫২ বার পড়া হয়েছে

ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। ছবি: আস্থা

কিশোরগঞ্জের কটিয়াদীতে ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্ত ও গার্মেন্টস কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার করগাঁও বাজারের নিতাই দেবনাথ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় এলাকার দুস্থ, অসহায় ও গার্মেন্টস কর্মীদের মধ্যে পাঁচ শতাধিক চাদর বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকরা গার্মেন্টসের ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার হোসেন (আঙ্গুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও করগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরাফ উদ্দিন লস্কর পারভেজ, করগাঁও ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, করগাঁও বাজার বণিক সমিতির সভাপতি শাহিদুর রহমান বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শীতবস্ত্র বিতরণ শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি ইকরা গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন আঙ্গুর বলেন, শহরে গার্মেন্টস দেওয়ার সুযোগ থাকলেও এলাকার মানুষের কর্মসংস্থানের কথা ভেবে আমি নিজের এলাকাতেই ইকরা গার্মেন্টসটি প্রতিষ্ঠা করেছি। এলাকার মানুষের শীতের কষ্ট লাঘব করতেই আজকের এই কার্যক্রম।

ইকরা গার্মেন্টসের কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে ম্যানেজিং ডিরেক্টর

আনোয়ার হোসেন আরও জানান, শুধুমাত্র আর্থিক লাভ নয়, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে অসহায় মানুষের জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শীতবস্ত্র পেয়ে খুশির হাসি ফুটে ওঠে সুবিধাভোগীদের মুখে। এলাকার আশি বছরের বৃদ্ধ আব্দুল বারিক বলেন, শীত শুরু হইলেই কষ্ট বাড়ে। গরম কাপড় কিনবার সামর্থ্য নাই। আগেই গরম কাপড় পাইছি এইটা আমাদের জন্য খুব বড় সহায়তা। একইভাবে গার্মেন্টস কর্মচারী সুমি আক্তার বলেন, আমরা যারা মাস শেষে বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খাই, তাদের জন্য এই শীতবস্ত্র খুবই উপকার হয়েছে।

স্থানীয়রা মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয় এবং সামর্থ্যবান ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানগুলোকে এ ধরনের কাজে উদ্বুদ্ধ করে। তাদের প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ গ্রহণ করা হবে।

শীতের শুরুতেই ইকরা গার্মেন্টসের মানবিক এই উদ্যোগে উপকৃত হয়েছেন এলাকার অসহায় মানুষ, বৃদ্ধ, নারী, শিশু ও গার্মেন্টস কর্মচারীরা। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, প্রতিষ্ঠানের বিভিন্ন সামাজিক কার্যক্রম ইতোমধ্যেই এলাকায় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে, যা স্থানীয় উন্নয়নে ভূমিকা রাখছে।

ট্যাগস :

ইকরা গার্মেন্টসের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৯:০৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫